২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৬:৩৪ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জের আদালতে মামুনুল হক,ধর্ষণ মামলায় দুই পুলিশ কর্মকর্তার স্বাক্ষ্যগ্রহণ। এখনও কাবিননামা দিতে পারেনি

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ৩ অক্টোবর, ২০২২ | আপডেট: সোমবার, ৩ অক্টোবর, ২০২২

নারায়ণগঞ্জের আদালতে মামুনুল হক,ধর্ষণ মামলায় দুই পুলিশ কর্মকর্তার স্বাক্ষ্যগ্রহণ। এখনও কাবিননামা দিতে পারেনি
হেফাজত ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে জান্নাতুল ঝর্ণার  করা ধর্ষণ মামলায় নারায়ণগঞ্জের আদালতে আজ দুই পুলিশ কর্মকর্তার স্বাক্ষ্যগ্রহণ করা হয়েছে। সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নাজমুল হক শ্যামল এর আদালতে স্বাক্ষ্য দেন এস আই বোরহান ও এস আই কোবায়েদ হোসেন। এর আগে সকালে কাশিমপুর কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্যে মামুনুল হককে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়। স্বাক্ষ্যগ্রহণ শেষে তাকে ফের কাশিমপুর কারাগারে নেয়া হয়েছে।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রকিব উদ্দিন আহমেদ জানান, সোনারগাঁ থানায় জান্নাতুল ঝর্ণার  দায়ের করা ধর্ষণ মামলায় দুপুরে মামুনুল হককে আদালতে তোলা হয়। আজ দুই পুলিশ কর্মকর্তার স্বাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে এ পর্যন্ত ১৫ জনের স্বাক্ষ্য নেয়া হয়েছে। তিনি আরো জানান, আসামীপক্ষের আইনজীবীরা এখন পর্যন্ত কাবিননামা আদালতে দাখিল করতে পারেন নাই।
২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁ রয়েল রিসোর্টে জান্নাতুল ঝর্ণার  সঙ্গে অবস্থানকালে স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা তাকে ঘেরাও করেন। খবর পেয়ে হেফাজতের নেতাকর্মীরা রিসোর্ট ভাংচুর করে মামুনুল হককে নিয়ে যান। হোটেল কক্ষে থাকা ওই নারীকে নিজের ২য় স্ত্রী বলে দাবি করেন মামুনুল হক। ৩০ এপ্রিল ঝর্ণা বেগম সোনারগাঁ থানায় মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন। এতে তিনি বলেন, বিয়ের আশ্বাসে দুই বছর বিভিন্ন জায়গায় নিয়ে মামুনুল হক তাকে ধর্ষণ করেছেন।