২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৭:১৭ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

মেক্সিকোয় ভূমিকম্পে ৩ হাজারের বেশি ভবন ক্ষতিগ্রস্ত

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২ | আপডেট: বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২

মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে তিন হাজারের বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পে দুজনের মৃত্যু হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৭। দেশটিতে আঘাত হানা ভয়াবহ দুই ভূমিকম্পের বার্ষিকী পালনের দিন এটি আঘাত হানে। মঙ্গলবার কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।নাগরিক সুরক্ষা বিষয়ক জাতীয় সমন্বয়ক লরা ভেলাজকুয়েজ সাংবাদিকদের জানান, মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় কলিমা রাজ্যের মঞ্জানিলোতে দেয়াল চাপা পড়ে এক নারী মারা যান।

সোমবারের ভূমিকম্পে একই নগরীর একটি শপিং সেন্টারে ধ্বংসাবশেষ পড়ে এক ব্যক্তি প্রাণ হারান। এ ভূমিকম্পে মেক্সিকো সিটির ভবনগুলোতে কম্পন অনুভূত হয়।প্রেসিডেন্ট আন্দ্রেস মানুয়েল লোপেজ ওব্রাদর বলেন, এটি ভাল যে ভূমিকম্পটি অনেক শক্তিশালী হওয়া সত্ত্বেও এতে বেশি প্রাণহানি ঘটেনি।ভূমিকম্পনবিদরা জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মেক্সিকোর রাজধানীর প্রায় ৪০০ কিলোমিটার পশ্চিমে এবং মিচোয়াকান রাজ্যের কোয়ালকমানের ৫৯ কিলোমিটার দক্ষিণে প্রশান্ত মহাসাগর উপকূলের কাছে ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে।মিচোয়াকানে কমপক্ষে ২৬ জন হাসপাতালে চিকিৎসা নেন। সেখানের কর্তৃপক্ষ ভূমিকম্পে ৩,১৬১টি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানায়। এসবের মধ্যে অনেক শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্য কেন্দ্র রয়েছে।
খবর এএফপি