২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:৩৮ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

রণবীরের মায়ের চরিত্রে দীপিকা!

ncitynews24.com
প্রকাশিত: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২ | আপডেট: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। শুক্রবার (৯ সেপ্টেম্বর) মুক্তি পেয়েছে ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান-শিবা’। তবে এরই মধ্যে এর দ্বিতীয় অংশ অর্থাৎ ‘ব্রহ্মাস্ত্র পার্ট টু : দেব’ সিনেমা নিয়েও গুঞ্জন শুরু হয়েছে।‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান-শিবা’ সিনেমাটি নিয়ে দর্শক ও সমালোচকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। এতে ভিএিএক্স, অ্যাকশন দৃশ্যের প্রশংসা করলেও গল্প নিয়ে আপত্তি তুলেছেন অনেকেই। এরই মধ্যে গুঞ্জন উঠেছে, সিনেমাটি দ্বিতীয় অংশে রণবীরের মায়ের চরিত্রে দেখা যাবে অভিনেত্রী দীপিকাকে।

‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় রণবীরের চরিত্রের নাম শিবা। দর্শকের দাবি, ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান-শিবা’ সিনেমার একটি দৃশ্যে শিবার ছোটবেলার একটি দৃশ্য রয়েছে। এতে তার মায়ের চরিত্রে যাকে দেখানো হয়েছে তিনি দীপিকা পাড়ুকোন। নেটিজেনদের মধ্যে এটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। মাইক্রোব্লগিং সাইট টুইটারে একজন লিখেছেন, ‘ব্রহ্মাস্ত্র সিনেমায় দীপিকার দৃশ্যটি অত্যন্ত পরিপাটি হয়েছে। মাথায় সেটিই ঘুরপাক খাচ্ছে।’ অপর একজন লিখেছেন, ‘আমি সিনেমার অর্ধেক শেষ করলাম কিন্তু শিবার মায়ের চরিত্রে কে অভিনয় করেছেন? দীপিকা পাড়ুকোন, আমি অবশ্য জানি না।’ অন্য একজন লিখেছেন, ‘স্পয়লার এলার্ট— ব্রহ্মাস্ত্র দ্বিতীয় পার্টে রণবীরের মায়ের চরিত্রে দীপিকাকে দেখা যাবে।’অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে চরিত্রে নাকি দেখা যেতে পারে রণবীর সিং বা হৃতিক রোশানকেও। তবে এ বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।‘ব্রহ্মাস্ত্র’পার্ট ওয়ান- শিবা’ সিনেমটিতে রণবীর-আলিয়া ছাড়াও অভিনয় করছেন— অমিতাভ বচ্চন, নাগার্জুনা, মৌনি রায় প্রমুখ। অতিথি চরিত্রে সুপারস্টার শাহরুখ খানকেও দেখা গেছে। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, কন্নড় ও মালায়ালাম ভাষায় মুক্তি পেয়েছে এই সিনেমা।