২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:৫৪ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

মেট্রোরেলের ভাড়া প্রতি কি.মি. ৫ টাকা

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২ | আপডেট: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মেট্রোরেলের (এমআরটি লাইন-৬) প্রতি কিলোমিটারের ভাড়া ৫ টাকা এবং সর্বনিম্ন ভাড়া ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।মেট্রোরেলের ২০ কিলোমিটারের পুরো লাইনের ভাড়া ঠিক করা হয়েছে ১০০ টাকা। অর্থাৎ কেউ মতিঝিল থেকে উঠে উত্তরার দিয়াবাড়ী বা দিয়াবাড়ী থেকে মতিঝিল গেলে এই ভাড়া দিতে হবে।  দিয়াবাড়ী থেকে আগারগাঁও পর্যন্ত যেতে ভাড়া গুনতে হবে ৬০ টাকা। প্রতিদিন ১০ সেট ট্রেন চলবে। দৈনিক ১৬ ঘণ্টা চলবে ট্রেন। তবে চাহিদা বাড়লে ট্রেনও বাড়বে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় মেট্রোরেলের ডিপো এলাকায় ‘মেট্রোরেল প্রদর্শনী ও তথ্য কেন্দ্র’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।সেতুমন্ত্রী জানান, যাত্রীরা টিকিট কেটে যেমন একবার যাতায়াত করতে পারবেন, তেমনি থাকবে সাপ্তাহিক বা মাসিক কার্ডের ব্যবস্থাও। সাপ্তাহিক কার্ডে ৭ দিন আর মাসিক কার্ডে পুরো মাসে যতবার খুশি ততবার যাতায়াত করা যাবে। পরিবারের একাধিক সদস্যের জন্যও একটি কার্ড করার ব্যবস্থা থাকবে। এসব কার্ড করলে আলাদা টিকিট কাটার দরকার পড়বে না। আর এই কার্ডে ভাড়ায় ছাড়ও থাকবে।কাদের জানান, যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা বিনা মূল্যে এই ট্রেনে ভ্রমণ করতে পারবেন। শিক্ষার্থীদের ভাড়ায় কোনো ছাড় দেয়া হবে কি না, এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।আগামী ডিসেম্বরে এই লাইনে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রথম অংশ এবং আগামী বছরের ডিসেম্বরের মধ্যে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চালুর লক্ষ্যে কাজ চলছে। অবশ্য ট্রেন মতিঝিল ছাড়িয়ে যাবে কমলাপুর পর্যন্ত। সেই অংশের কাজ এখনও শুরু হয়নি।