২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৪:০৭ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

মসজিদে বিস্ফোরণের প্রকৃত কারণ খুঁজে বের করার দাবি ফখরুলের

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০ | আপডেট: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করে এর সঙ্গে কেউ জড়িত থাকলে তার শাস্তির জোর দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া এই ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। আজ গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

এক শোকবার্তায় মির্জা ফখরুল বলেন, নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও মর্মস্পর্শী। সড়ক দুর্ঘটনা, লঞ্চ ডুবিসহ নানা দুর্ঘটনায় প্রায় প্রতিদিনই দেশব্যাপী অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছে ও আহত হচ্ছে। সরকারের অব্যবস্থাপনা ও সুশাসনের অভাবেই দেশের সর্বত্রই বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। কোথাও কোন জবাবদিহিতা নেই বলেই অসাধু মানুষরা অনাচারে লিপ্ত হতে দ্বিধা করছে না।

তিনি বলেন, আমরা এমন এক দু:সময়ে বাস করছি প্রতিদিন মৃত্যুর সংবাদই যেন গণমাধ্যমের একমাত্র সংবাদ শিরোনাম।

নানাবিধ কারণে কেন এতো দুর্ঘটনা ও মানুষ হতাহত হচ্ছে তা খতিয়ে দেখে এর প্রতিকার করার জন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়নি। তাই বারবার দুর্ঘটনায় মানুষের মৃত্যুকে যেন খুবই স্বাভাবিক ঘটনা হিসেবে প্রতিষ্ঠিত করা হচ্ছে। দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের খুুঁজে বিচারের আওতায় আনা হয় না বলেই দুর্ঘটনার মাত্রা বর্তমানে বহুগুণে বৃদ্ধি পেয়েছে। আমি অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে নারায়ণগঞ্জের বিষ্ফোরণের ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করে এর সঙ্গে কেউ জড়িত থাকলে তার দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।