২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৫:০৬ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

প্রতিটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ টিভি উপকেন্দ্র হচ্ছে : তথ্যমন্ত্রী

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২ | আপডেট: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

থ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীসহ দেশের প্রতিটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ টেলিভিশন উপকেন্দ্র স্থাপন করছেন। এসব উপকেন্দ্রে স্থানীয় অনুষ্ঠান ধারণ করে সম্প্রচার করা হবে, যাতে স্থানীয় সংস্কৃতি বিকশিত হয়।আজ মঙ্গলবার (৩০ আগস্ট) বেলা পৌনে ১১টায় বাংলাদেশ টেলিভিশনের ‘দেশব্যাপী ডিজিটাল টেরিস্ট্রিয়াল সম্প্রচার’ শীর্ষক প্রকল্পের আওতায় নাটোর উপকেন্দ্রে নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে বাংলাদেশ টেলিভিশনের নাটোর উপকেন্দ্র চালু করেন। ওই সময়ে সীমিত আকারে নাটোর উপকেন্দ্র থেকে স্থানীয় অনুষ্ঠান সম্প্রচার করা হতো। এখন নতুন ভবন নির্মানের ফলে উপকেন্দ্রের কার্যাবলী আরও সম্প্রসারণ হবে। সংযোজন হবে নতুন নতুন উদ্যোগ, যা বর্তমান সরকারের দেশব্যাপী উন্নয়নেরই অংশ। তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়। আর বিএনপি-জামায়াত চায় দেশের ধ্বংস। তারা ২০১৩ থেকে ২০১৫ সালে মানুষের ওপর আক্রমণ করেছিল। পেট্রোল বোমা নিক্ষেপ করেছিল। অবরোধের নামে মানুষের মানবাধিকার লংঘন করেছিল।তিনি বলেন, বিএনপি রাজনীতির নামে আবার যদি ভাঙচুর, বিশৃঙ্খল, মানুষ হত্যা, জ্বালাও-পোড়াও করে, তাহলে জনগণের নিরাপত্তা বিধানে ব্যবস্থা নেবে সরকারের প্রশাসন। রাজপথে নাশকতা করা হলে আওয়ামী লীগের নেতাকর্মীরাও জনগণের পাশে থাকবে। জনগণকে সঙ্গে নিয়ে নাশকতা প্রতিহত করা হবে।বিএনপি ও জামায়াতের ‘সম্পর্ক ছিন্নের’ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, বিএনপি-জামাতের ঐক্য আছে ও থাকবে। কারণ, গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক প্রশ্নের জবাবে নিশ্চুপ থেকে বিএনপি-জামায়াতের ঐক্যকে অবিচ্ছেদ্য বলে শিকার করে নিয়েছেন।নাটোর উপকেন্দ্রে নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস, বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেন, জেলা প্রশাসক শামীম আহমেদ প্রমুখ।।