২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৯:১৮ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ফ্লাইওভারে গাড়ির চাকায় পিষ্ট হলেন তিতুমীর কলেজের ছাত্রী

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২ | আপডেট: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে গাড়ির চাকায় পিষ্ট হয়ে সাদিয়া আফরিন উর্মি (২২) নামে তিতুমীর কলেজের এক ছাত্রী নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় মোটরসাইকেলচালক নাজমুল (২৫) আহত হয়েছেন।আজ মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে তাদের দুজনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসক সাদিয়া আফরিনকে মৃত ঘোষণা করেন।

সাদিয়া আফরিনের দুলাভাই আজমল হোসেন বলেন, তারা দুজন সম্পর্কে বেয়াই-বেয়াইন। হানিফ ফ্লাইওভার থেকে নামার সময় একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন আফরিন। এ সময় অন্য আরেকটি গাড়ি আফরিনের মাথার উপর দিয়ে চলে যায়।তিনি জানান, আফরিন তিতুমীর কলেজের মার্কেটিং বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। আহত নাজমুল সলিমুল্লাহ কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, নিহত আফরিনের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।