২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:৩৭ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

মেয়ের বিয়ের সুখবর দিলেন সুনীল শেঠি

ncitynews24.com
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২ | আপডেট: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

সুখবর দিলেন বলিউড জনপ্রিয় অভিনেতা সুনীল শেঠি। জানালেন মেয়ে আথিয়া শেঠির বিয়ের খবর। ক্রিকেটার কেএল রাহুলের সঙ্গে প্রেমে মজেছিলেন সুনীল কন্যা। বিয়ের আগে থেকেই মুম্বাইয়ের বান্দ্রায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকছেন তারা। তবে ভক্তরা তাদের প্রিয় জুটিকে বিয়ের পিঁড়িতে দেখার আশায় রয়েছেন।সম্প্রতি ইটাইমসে দেওয়া এক সাক্ষাৎকারে সুনীল বলেন, রাহুল ও আথিয়া দুজনেই তাদের বিয়ে নিয়ে ভাবছেন। তবে বিয়ে একদিনেই হয় না। তার জন্য সময় ও প্রস্তুতির প্রয়োজন। কিন্তু রাহুলের একাধিক সফর রয়েছে। এশিয়া কাপ, বিশ্বকাপ, দক্ষিণ আফ্রিকা সফর, অস্ট্রেলিয়া সফর। বাচ্চারা ছুটি পেলেই বিয়ে হবে। তাই বিয়ে করার জন্য দরকার লম্বা ছুটি। তিনি আরও বলেন, ম্যাচের মধ্যে মাত্র দুই দিনের বিরতিতে বিয়ে করা সম্ভব না। সময় হলেই বিয়ের পরিকল্পনা করা হবে।

২০২১ সালে অহন শেঠির প্রথম সিনেমা ‘তারাব’ এর প্রিমিয়ারে রাহুলের সঙ্গে সম্পর্ক প্রকাশ্যে এনেছিল আথিয়া। এর আগে ইটাইমস নিশ্চিত করেছিল যে তাদের বিয়ে সম্ভবত ২০২৩ সালের প্রথম দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে।