২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:৩৮ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

৪০ বছর বয়সেও অ্যান্ডারসনের নতুন বিশ্বরেকর্ড

ncitynews24.com
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২ | আপডেট: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

ধারাবাহিক পারফর্ম করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন জেমস অ্যান্ডারসন। টেস্টের আদি ফরম্যাটে পেস বোলার হিসেবে রেকর্ড সর্বোচ্চ ৬৫৯ উইকেট শিকারের কীর্তি গড়েন এই ইংলিশ তারকা। বৃহস্পতিবার ইংল্যান্ডের ওল্ড ট্রাফোর্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু হওয়া টেস্টে খেলতে নেমেই নতুন একটি মাইলফলক স্পর্শ করলেন অ্যান্ডারসন।

দেশের মাঠে টেস্ট ম্যাচ খেলার সেঞ্চুরি করে ফেললেন ৪০ বছর বয়সী এই তারকা পেসার। এর আগে ভারতের মাঠে সর্বোচ্চ ৯৪টি টেস্ট ম্যাচ খেলেছিলেন কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। ৯২টি টেস্ট ম্যাচ খেলেন অস্ট্রেলিয়ার সাবেক সফল অধিনায়ক রিকি পন্টিং। তবে একমাত্র ক্রিকেটার হিসেবে ঘরের মাঠে একশটি টেস্ট ম্যাচ খেলার বিশ্ব রেকর্ড গড়লেন অ্যান্ডারসন। সবচেয়ে বেশি ২০০টি টেস্ট ম্যাচ খেলার বিশ্ব নজির গড়েন ভারতের সাবেক অধিনায়ক শচীন টেন্ডুলকার। ইতোমধ্যে ১৭৪টি টেস্ট ম্যাচ খেলে দ্বিতীয় পজিশনে আছেন জেমস অ্যান্ডারসন।  ১৬৮টি করে টেস্ট ম্যাচ খেলে বিদায় নিয়েছেন অস্ট্রেলিয়ার দুই কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিং ও স্টিভ ওয়াহ।