২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৭:১২ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

সৌদির পর বাহরাইনের আকাশও ইসরাইলের জন্য উন্মুক্ত

ncitynews24.com
প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০ | আপডেট: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০

সৌদি আরবের পর এবার ইসরাইলের জন্য আকাশসীমা উন্মুক্ত করে দিলো আরব রাষ্ট্র বাহরাইন। সম্প্রতি ইসরাইলের সঙ্গে শান্তি স্থাপনে আলোচনা করতে বাহরাইন পৌঁছায় মার্কিন কর্মকর্তারা। সেই আলোচনা থেকেই বাহরাইন জানিয়েছে, ইসরাইলি বিমান এখন থেকে বাহরাইনের আকাশসীমা ব্যবহার করতে পারবে।

এ নিয়ে বাহরাইনের পরিবহন ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত থেকে আসা ও সংযুক্ত আরব আমিরাতের দিকে যাওয়া সকল ইসরাইলি বিমানকে বাহরাইন তারা আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবে। এর আগে গত বুধবার সৌদি আরবও বিমান ইসরাইলকে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছে।
১৩ই আগস্ট ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক স্বাভাবিক করার জন্য একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করে। গত সোমবার একটি প্রতিনিধিদলকে নিয়ে প্রথমবারের মতো ইসরাইলি বিমান সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে পৌঁছায়। এর পরদিন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জামাই এবং শীর্ষ উপদেষ্টা জারেড কুশনার বাহরাইন সফর করেন।