২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৪:০৭ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

কোচিংয়ে না পড়লে ফেল করানো অনৈতিক : শিক্ষামন্ত্রী

ncitynews24.com
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২ | আপডেট: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

কোচিংয়ে না পড়লে ফেল করিয়ে দেওয়া অনৈতিক বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেন, ‘কোচিংয়ের যে সমস্যা সেটি হলো একজন শিক্ষক ক্লাসে পড়িয়েও আবার সেই শিক্ষার্থীদের তাঁর কাছে কোচিংয়ে যেতে বাধ্য করেন এবং না পড়লে শিক্ষার্থীদের প্রতি বৈষম্য করেন। কোচিংয়ে না পড়লে ফেল করিয়ে দেওয়া খুবই অনৈতিক ও অপরাধমূলক কাজ।’আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে প্রয়াত আওয়ামী লীগ নেত্রী বেগম আইভি রহমানের ১৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। এই সভার আয়োজন করে আইভি রহমান পরিষদের কেন্দ্রীয় কমিটি। ২০০৪ সালের ২১ আগস্ট সন্ত্রাসীদের গ্রেনেড হামলায় আইভি রহমান আহত হন। পরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ২৪ আগস্ট হাসপাতালে মারা যান।

কোচিংয়ের বিষয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘কোচিং দরকার হতেই পারে। অনেক শিক্ষার্থী ঠিকমতো বাড়িতে পড়তে পারে না বা কোনো বিষয়ের জন্য একটু বেশি সময় দিতে হয়। আমাদের ক্লাস সাইজগুলোও বেশি যার কারণে শ্রেণিকক্ষে সকল শিক্ষার্থীর দিকে সমান নজর দেওয়া সম্ভব হয় না। আমরা চেষ্টা করছি একটি শ্রেণিকক্ষে সর্বোচ্চ ৩০-৩৫ শিক্ষার্থী বসিয়ে ক্লাস করানোর। অনেক কারণেই কোচিংয়ের দরকার হতে পারে। দেশি-বিদেশি অনেক পরীক্ষার জন্য কোচিং করতে হয় শিক্ষার্থীদের। অন্যান্য দেশেও কিন্তু কোচিংয়ের ব্যবস্থা রয়েছে।’ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ সাংস্কৃতিক সম্পাদকের অসীম কুমার উকিল এমপি, বেগম আইভি রহমান পরিষদের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান খোকা, সদস্য মুহাম্মদ রোকন উদ্দিন পাঠান প্রমুখ।