২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৪:১৭ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বন্দরে মদ পানে মহিনের মৃত্যু: তিন বন্ধুর বিরুদ্ধে থানায় হত্যা মামালা

ncitynews24.com
প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০ | আপডেট: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০

বন্দর(নারায়ণগঞ্জ) প্রতিনিধি: বন্দরে যুবলীগ নেতার ছেলেকে মদের সঙ্গে বিষাক্ত দ্রব্য মিশিয়ে খাইয়ে হত্যাকান্ডের ঘটনায় নিহত মহিন আহম্মেদের তিন বন্ধুকে মামলার আসামী করা হয়েছে। বৃহস্পতিবার রাতে নিহতের পিতা আব্দুস সোবান বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলার আসামীরা হলো, মহিনের বন্ধু আল-আমিন(৩০), আনন্দ(৩২) ও অজ্ঞাত আরো দুইজন। নিহত মহিন আহম্মেদ, ধামগড় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
মামলা সূত্রে জানাগেছে, মহিন আহম্মেদকে গত ২৮ আগষ্ট দুুপুরে আল আমিন, আনন্দসহ ৪ বন্ধু ধামগড় ইউপির ভাংতি এলাকার নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে আল আমিন শ্বশুর বাড়ি পাশ্ববর্তী সোনারগাঁ উপজেলার কুতুব বাজার এলাকায় নিয়ে যায়। সেখানে আল আমিনের শ্বশুর বাড়িতে দাওয়াত খেয়ে আল আমিন, আনন্দ, মহিনসহ তারা ৪ বন্ধু মদ্যপান করে। মহিন রাতে বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়ে। এ অবস্থায় ওই রাতেই মহিনকে মদনপুর বারাকা হাসপাতালে নিয়ে যায় তার পরিবার। সেখানে তার অবস্থার অবনতি দেখা দিলে ভোর ৪ টার দিকে ঢাকার মিডফোর্ড হাসপাতালে নিয়ে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুর একটার দিকে মারা যায় মহিন। বাড়ি থেকে ডেকে নিয়ে পূর্ব পরিকল্পিত হত্যা করা হয় বলে অভিযোগ তুলেন মহিনের পরিবার।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুদ্দীন ভূঁইয়া জানান, মদ্যপানের ঘটনাটি সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউপির কুতুবপুর বাজার এলাকায় ঘটলেও উর্ধ্বতন কর্তৃপক্ষের নিদের্শে অবশেষে বন্দর থানায় মামলা নেয়া হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর রহস্য বেরিয়ে আসবে। মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যহত রয়েছে।