২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৭:১৩ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

যুদ্ধ নয়, ভারতের সঙ্গে শান্তি চায় পাকিস্তান : শাহবাজ

ncitynews24.com
প্রকাশিত: রবিবার, ২১ আগস্ট, ২০২২ | আপডেট: রবিবার, ২১ আগস্ট, ২০২২

যুদ্ধ কখনোই কাশ্মীর সংকটের সমাধান হতে পারে না। পাকিস্তান আলোচনার মাধ্যমে ভারতের সঙ্গে ‘স্থায়ী শান্তি’ চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে কথা বলার সময় শাহবাজ জানান, জাতিসংঘের রেজুলেশন অনুযায়ী কাশ্মীর সমস্যার টেকসই সমাধানে আগ্রহী পাকিস্তান।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধ কোনও দেশের জন্যই গ্রহণযোগ্য নয়। বাণিজ্য, অর্থনীতি এবং জনগণের উন্নয়নে দুদেশের মধ্যে প্রতিযোগিতা থাকা উচিত।শাহবাজ শরিফ বলেন, আমরা আলোচনার মাধ্যমে ভারতের সঙ্গে স্থায়ী শান্তি চাই। কারণ যুদ্ধ উভয় দেশের জন্য শান্তি বয়ে আনতে পারে না। পাকিস্তান কোনো আগ্রাসী দেশ নয়। কোনো দেশের জন্য হুমকিও নয়। ইসলামাবাদ আগ্রাসনের জন্য নয় বরং নিজেদের সীমান্ত সুরক্ষায় সামরিক খাতে ব্যয় করে।ভারত জানিয়েছে, তারা সন্ত্রাস, শত্রুতা ও সহিংসতামুক্ত পরিবেশে পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক প্রতিবেশী সম্পর্ক গড়ে তুলতে চায়।
খবর এনডিটিভি