২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:৩৯ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

মা হতে চলেছেন ক্যাটরিনা কাইফ?

ncitynews24.com
প্রকাশিত: রবিবার, ২১ আগস্ট, ২০২২ | আপডেট: রবিবার, ২১ আগস্ট, ২০২২

শনিবারই ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। অনিল কাপুরের কন্যার মা হওয়ার সুখবরের মধ্যেই শুরু নতুন জল্পনা। ক্যাটরিনা কাইফও কি অন্তঃসত্ত্বা? ভিক্যাটকে একটি চিকিৎসাকেন্দ্রের বাইরে দেখতে পাওয়ার পরই এই গুঞ্জন ছড়াতে শুরু করেছে।এই প্রথম নয়। টিনসেল টাউনের পাওয়ার কাপলকে নিয়ে এই ধরনের জল্পনা আগেও বহুবার শোনা গিয়েছে। প্রতিবারই শেষ পর্যন্ত জানা গেছে, খবরটা ঠিক নয়। গত ডিসেম্বরে দুই তারকার চার হাত এক হওয়ার পর থেকেই অনুরাগীদের প্রতীক্ষা শুরু হয় কবে ভিক্যাটের পরিবারে আসবে নতুন অতিথি?

তবে প্রতিবারের মতোই এবারও সম্ভবত খবরটি জল্পনাই। কারণ নায়িকার ঘনিষ্ঠ এক সূত্রের দাবি, ক্যাটরিনা চিকিৎসাকেন্দ্রে গিয়েছিলেন এক ডেন্টিস্টকে দেখাতে। আসলে কয়েকদিন আগেই তার একটি আক্কেল দাঁত তোলাতে হয়েছে। সম্প্রতি ‘কফি উইথ করণ’ শোয়ে সেকথা জানিয়েছিলেনও ক্যাটরিনা। এদিনও সেই ডেন্টিস্টের কাছেই চেকআপের জন্য গিয়েছিলেন নায়িকা। তবে বলি তারকা যে অন্তঃসত্ত্বা নন, এমন কোনও দাবি অবশ্য ওই সূত্র করেননি।কয়েক দিন আগেও ক্যাটরিনার গর্ভবতী হওয়া নিয়ে গুঞ্জন তৈরি হয়েছিল। বিমানবন্দরে তাঁকে দেখতে পাওয়ার পরই সেই গুঞ্জন শুরু হয়েছিল। কোনও কোনও অত্যুৎসাহী অনুরাগী তো ক্যাটরিনার ‘বেবি বাম্প’ও আবিষ্কার করে ফেলেছিলেন! তবে পরে জানা যায়, সবটাই ভিত্তিহীন অনুমান।উল্লেখ্য, অন্য তারকা দম্পতিদের মতোই ভিক্যাটের জনপ্রিয়তাও বিপুল। তাদের একসঙ্গে দেখতে পেলে উচ্ছ্বসিত হয়ে যান ভক্তরা। দু’জনের রসায়ন মুগ্ধ করে তাদের। সম্প্রতি করণ জোহরের শোয়ে ভিকি কৌশল বলেন, ক্যাটরিনা তার কাছে আয়নার মতো। তাঁদের মধ্যে বোঝাপড়াও খুব ভাল বলেই দাবি তাদের। প্রসঙ্গত, দু’বছর আগে আগে ‘কফি উইথ করণ’-এর শো থেকেই নাকি প্রেম পর্ব শুরু হয় তাঁদের।