২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৪:১৭ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

প্রতি আউন্স স্বর্ণের দাম ২০০০ ডলার ছাড়িয়ে যেতে পারে

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ২০ আগস্ট, ২০২২ | আপডেট: শনিবার, ২০ আগস্ট, ২০২২

২০২৩ সালে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ২০০০ ডলার ছাড়িয়ে যেতে পারে। আগামী বছরও মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। ফলে নতুন বছরে মূল্যবান ধাতুটির মূল্য বাড়বে। অস্ট্রেলিয়ার ইভল্যুশন মাইনিং লিমিটেডের নির্বাহী চেয়ারম্যান জেক ক্লেইন এ আভাস দিয়েছেন।ব্যবসাভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) মুদ্রানীতি ব্যাপক কঠোর করেছে। ফলে চলতি বছর স্বর্ণের দাম ৪ শতাংশ কমেছে।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরেক দফা সুদহার বাড়াতে পারে ফেড। এমনটি হলে দামি ধাতুটির দর হ্রাস পেতে পারে। তবে তা স্বল্প সময়ের জন্য। পরে আবারও স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী হতে পারে।সম্প্রতি বৈঠক করেছে ফেড। সেখানে মিনিট প্রকাশ করেছে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক। তাতে ফের সুদের হার বৃদ্ধির ইঙ্গিত মিলিছে।মাইনিং বিশেষজ্ঞ জেক ক্লেইন ব্লুমবার্গ টিভিকে বলেন, এর মানে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি দীর্ঘস্থায়ী হচ্ছে। যেটা স্বর্ণের আন্তর্জাতিক বাজারের জন্য সুবাতাস।গত বৃহস্পতিবার স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয় ১৭৬৫ ডলার ৩০ সেন্টে। ২০২০ সালে আগস্টে মূল্যবান ধাতুটির মূল্য রেকর্ড বৃদ্ধি পায়। সেসময় আউন্সপ্রতি দাম ছিল ২০৭৫ ডলার ৪৭ সেন্ট। চলতি বছরও এর কাছাকাছি পৌঁছে যায় স্বর্ণের দর। পরে দ্বিতীয় প্রান্তিকে গিয়ে তা কমে যায়।তিনি বলেন, ইভল্যুশনের বার্ষিক আয় ৬ শতাংশ নিম্নমুখী হয়েছে। নিট মুনাফা দাঁড়িয়েছে ২২৪ মিলিয়ন ডলার। তবে ২০২৩ অর্থবছরে স্বর্ণের উৎপাদন ১২ দশমিক ৫ শতাংশ বাড়ানোর পরিকল্পনা রয়েছে আমাদের। কারণ, দাম বাড়তে পারে।