২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:৫৩ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

তুরস্কে বাস দুর্ঘটনায় নিহত ১৫

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ২০ আগস্ট, ২০২২ | আপডেট: শনিবার, ২০ আগস্ট, ২০২২

তুরস্কে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ২২ জন। স্থানীয় সময় আজ শনিবার সকালে তুরস্কের গাজিয়ান্তেপ প্রদেশে এই সড়ক দুর্ঘটনা ঘটে। প্রদেশের গভর্নর এই হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তুর্কি সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই সড়ক দুর্ঘটনায় ১৫ জন মারা গেছেন। নিহতদের মধ্যে ৩ জন ফায়ার সার্ভিস কর্মীও রয়েছেন, রয়েছেন আরও দুজন স্বাস্থ্যকর্মী। এই দুর্ঘটনায় আরও ২২ জন গুরুতর আহত হয়েছেন।

গাজিয়ান্তেপের গভর্নর দাভুত গুল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, আজ শনিবার সকাল ১০টা ৪৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পতিত বাসটি দুর্ঘটনার শিকার হওয়ার পর সেখান থেকে প্রায় ২০০ মিটার ছেঁচড়ে সামনে এগিয়ে যায় এবং সেখানে কর্মরত একটি গণমাধ্যম প্রতিষ্ঠানের কর্মীদের গাড়িতে আঘাত হানে। দাভুত গুল বলেন, ‘প্রাথমিক তথ্যানুসারে আমাদের ১৫ জন নাগরিক মারা গেছেন। তাদের মধ্যে ৩ জন দমকলকর্মী, ২ জন স্বাস্থ্যকর্মী এবং ২ জন সাংবাদিক। আহতদের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আল্লাহ যেন আমাদের এমন দুর্ঘটনার মুখোমুখি আর না করেন।’ এই দুর্ঘটনার ফলে গাজিয়ান্তেপ থেকে নিজিপ অভিমুখী তারসুস–আদানা–গাজিয়ান্তেপ (টিএজি) মহাসড়কে যোগাযোগ অস্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে বিপুল পরিমাণ পুলিশ এবং স্বাস্থ্যকর্মী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন গভর্নর।