২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | রাত ১২:২৭ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বন্দরে হতাশাগ্রস্থ যুবক ইমরান গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

ncitynews24.com
প্রকাশিত: রবিবার, ১৪ আগস্ট, ২০২২ | আপডেট: রবিবার, ১৪ আগস্ট, ২০২২

বন্দরে হতাশাগ্রস্থ যুবক ইমরান গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
  অভাবের তাড়না সইতে না পেরে ইমরান (২৪) নামে এক হতাশাগ্রস্থ যুবকের ঝুলান্ত লাশ উদ্ধার করেছে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ। রোববার (১৪ আগষ্ট) সকাল ১০টায় বন্দর থানার ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ ইসলামপুর এলাকা থেকে ওই যুবকের মৃত দেহ উদ্ধার করা হয়। এর আগে গত শনিবার (১৩ আগষ্ট) রাত ১০ টার পর থেকে রোববার (১৪ আগষ্ট) সকাল ৬টার মধ্যে যে কোন সময়ে বন্দর থানার ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ ইসলামপুর এলাকায় তার নিজ বসত ঘরে ওই আত্মহত্যার ঘটনাটি ঘটে। আত্মহত্যাকারি যুবক ইমরান একই এলাকার মৃত দ্বীন ইসলাম মিয়ার ছেলে। এলাকাবাসীর মাধ্যমে আত্মহত্যার ঘটনার সংবাদ পেয়ে মদনগঞ্জ ফাঁড়ী উপ-পরিদর্শক সিহাবসহ সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে সুরুত হাল রিপোর্ট তৈরি করে। এ ব্যাপারে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ব্যাপারে মদনগঞ্জ ফাঁড়ী এসআই সিহাব গনমাধ্যমকে জানায়, এলাকাবাসীর মাধ্যমে সংবাদ পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে সুরুত হাল রিপোর্ট তৈরি করি। আত্মহত্যাকারি যুবকের পরিবারের কোন অভিযোগ না থাকায় তার স্বজনরা বিনা ময়না তদন্তে লাশ দাফনের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের নিকট লিখিত ভাবে আবেদন করেন।