২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ১০:২৩ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

সাভারে সাংবাদিককে আটকিয়ে হামলা: বিএমএসএফের প্রতিবাদ

ncitynews24.com
প্রকাশিত: রবিবার, ১৪ আগস্ট, ২০২২ | আপডেট: রবিবার, ১৪ আগস্ট, ২০২২

সাভারে সাংবাদিককে আটকিয়ে হামলা: বিএমএসএফের প্রতিবাদ 

সংবাদ প্রকাশের জেরধরে সাভারে সাংবাদিককে আটকে মারধরে আহত করা হয়েছে। রোববার দুপুরে সাভারে দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের উপ-প্রচার সম্পাদক সোহেল রানাকে এলোপাথারি মারধরে আহত করা হয়। খবর পেয়ে সাভার থানা পুলিশ উপজেলা পরিষদের একটি কক্ষ থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। এঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, নির্বাহী কমিটির সভাপতি সোহেল আহমেদ ও সম্পাদক শিবলী সাদিক ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারে পুলিশকে আন্তরিক হবার আশা করেন। নেতৃবৃন্দ বলেন; দেশে সাংবাদিক নির্যাতন উদ্বেগজনক হারে বাড়ছে। সাংবাদিক নির্যাতন বন্ধে রাষ্ট্রকে এখনি পদক্ষেপ নেয়া উচিৎ। নয়তো অনেক সাংবাদিক পেশা ছেড়ে যেতে বাধ্য হবেন। তখন রাষ্ট্রকে চরম মাশুল দিতে হবে। কেননা; সাংবাদিকরা রাষ্ট্রের কথিত চতুর্থ স্তম্ভখ্যাত একটি গুরুত্বপূর্ণ রোল বিনা বেতনে প্লে করে থাকেন। পেশাটি অতীতসহ বর্তমানে চরম নিরাপত্তার অভাব লক্ষ্য করা যাচ্ছে। তাই অবিলম্বে সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষায় সুরক্ষা আইনটি সময়ের দাবিতে পরিনত হয়েছে। জানাগেছে, সাভার-আশুলিয়ার সংবাদকর্মী সোহেল রানার সম্প্রতি আশুলিয়া এলাকার শফিউল আলম সোহাগ নামে এক ইউপি জনপ্রতিনিধির নিজ এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বাড়িতে দলবল নিয়ে হামলা চালায়। এ ঘটনায় কিশোরী ও নারীসহ বেশ ক’জনকে আহত করে। ঐ মামলায় হামলাকারী জনপ্রতিনিধিসহ ৮জন কারাগারে পাঠান। দুপুরে জামিন হওয়ার পরপরই সাংবাদিক সোহেলের ওপর হামলা চালানো হয় বলে জানা গেছে। এখবর প্রকাশের জেরধরে জনপ্রতিনিধি শামিমের পক্ষে লোকজন সাংবাদিক সোহেল রানা ও জাহিন সিং নামে দুই সাংবাদিককে উদ্দেশ্য করে হুমকিসহ ব্যঙ্গচিত্র সহ অপপ্রচার করে যাচ্ছিল। সোহেল রানা শনিবার রাতে সাভার থানায় একটি জিডি করেন। এ ঘটনায় শুক্রবার সাভার আশুলিয়ার সাংবাদিকরা অপ-প্রচার, কুৎসার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। এতে তারা আরো ক্ষিপ্ত হয়ে এই হামলার ঘটনাটি ঘটিয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। তবে সোহেল অসুস্থ থাকায় হামলাকারীদের সম্পর্কে সুস্পষ্ট তথ্য জানা সম্ভব হয়নি। এদিকে এলাকার গডফাদার মেম্বার সোহাগের নেতৃত্বে ভাই শামিম এবং মামাতো ভাই আদিলের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কুরগাও, চারিগ্রাম,নয়ারহাট,সোসাইটি গেট,গোকুলনগর, ঘুঘুদিয়া, পানদোয়া, মনুদিয়া এলাকাসহ ৮-১০টি স্পটে মাদক বেচাকেনার চলছে বলে। ইস্রাফিল, রনি, মনির,আবির,শরীফ,সুটকি ফারুক মেম্বার সেহাগের অফিসের পাশে মঙ্গল বেকারীর গলি থেকে মাদক সরবরাহ চলে বলে এলাকাবাসি জানান। মেম্বার সোহাগের ঢাকায় ফ্লাট,বাড়িসগ মালয়েশিয়াতেও একটি বাড়ি রয়েছে এমনটি আভাস মিলেছে।