২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৪:০৭ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আধুনিক গবেষণাগার উদ্বোধন

ncitynews24.com
প্রকাশিত: রবিবার, ১৪ আগস্ট, ২০২২ | আপডেট: রবিবার, ১৪ আগস্ট, ২০২২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগে আধুনিক অণুজীববিজ্ঞান গবেষণাগারের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টায় গবেষণাগারটি উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। অণুজীব বিজ্ঞানবিষয়ক উচ্চতর গবেষণা ত্বরান্বিত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, শিক্ষা মন্ত্রণালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত অর্থায়নে এই ল্যাবরেটরি স্থাপন করা হয়। এই অত্যাধুনিক গবেষণাগারে রিয়েল টাইম পিসিআর, বায়োসেফটি কেবিনেটের (বিএসএল-২) সুবিধাসহ আরও অনেক আধুনিক যন্ত্রপাতি সংযোজিত করা হয়েছে।

গবেষণাগারের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গবেষণাগারটিতে ইমার্জিং/ইনফেকশন প্যাথোজেন ডিটেকশন, অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্টেন্স (এএমআর), ওয়েস্ট-ওয়াটার মাইক্রোবায়োলজি, ফুড মাইক্রোবায়োলজি ও বায়োটেকনোলজিবিষয়ক গবেষণাগুলো করা সম্ভব হবে। এ সময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের (সিএইচআরএফ) প্রধান নির্বাহী বিশিষ্ট অণুজীববিজ্ঞানী অধ্যাপক ড. সমীর কুমার সাহা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো কামালউদ্দিন আহমদ, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মন্ডল, লাইফ ও আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকার, বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিচালক অধ্যাপক ড. পরিমল বালা, অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাকারিয়া মিয়াসহ বিভাগীয় শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। গবেষণাগার উদ্বোধন শেষে উপাচার্য ড. মো. ইমদাদুল হক বলেন, ‘গবেষণার মাধ্যমে একটি বিশ্ববিদ্যালয়ের অর্জন আরও সমৃদ্ধ হয়। উচ্চশিক্ষার প্রসার ও বিশ্বমানের গবেষণায় গবেষণাগারটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় গবেষণার মাধ্যমে এগিয়ে যাবে। পাশাপাশি বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ভূমিকা রাখবে।’