২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:৫৫ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

কলম্বিয়ার প্রথম বামপন্থি প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ৮ আগস্ট, ২০২২ | আপডেট: সোমবার, ৮ আগস্ট, ২০২২

কলম্বিয়ার প্রেসিডেন্ট হিসেবে রোববার শপথ নিয়েছেন গুস্তাভো পেট্রো। তিনিই দেশটির প্রথম বামপন্থি প্রেসিডেন্ট। শপথ নেওয়ার পরপরই প্রতিশ্রুতি দেন- সামাজিক সমতা অর্জন, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই, দেশে শান্তি অর্জন এবং মাদকের বিরুদ্ধে ‘ব্যর্থ’ যুদ্ধের অবসানের। খবর আনাদোলুর।তার রানিং মেট ফ্রান্সিকা মারকুয়েজ দেশটির ভাইস প্রেসিডেন্ট হয়েছেন। তিনি দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট।

পেট্রো দায়িত্ব বুঝে নেওয়ার আগে দেশটির প্রেসিডেন্ট ছিলেন ডানপন্থি রাজনীতিবিদ ইভান দুকুয়ে। যিনি বেকারত্ব, ক্রমবর্ধমান দারিদ্র্য এবং তার শাসনামলে মানবাধিকার নেতাদের ওপর সহিংসতারোধে ব্যর্থ হয়েছিলেন।পেট্রো বামপন্থি গেরিলা সংগঠন এম-১৯ এর সাবেক সদস্য এবং বগোটার মেয়র ছিলেন। যিনি ব্যাপক দারিদ্র্য ও অসমতা মোকাবিলার প্রতিশ্রুতি দিয়ে সামান্য ব্যবধানে কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন।

প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম ভাষণে পেট্রো বলেন, ‘কলম্বিয়ার ১০ শতাংশ নাগরিকের কাছে ৭০ শতাংশের সম্পদ পুঞ্জীভূত হয়েছে। এটি একেবারেই অর্থহনী এবং অনৈতিক। আসুন আমরা বৈষম্য ও দারিদ্র্যকে স্বাভাবিক বিষয়ে পরিণত না করি।’সভায় উপস্থিত ছিলেন—স্পেনের রাজা ফিলিপি ষষ্ঠ, আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবের্তো ফার্নান্দেজ, চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বরিক, ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো ল্যাসো এবং যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের প্রতিনিধি দল। পেরুর প্রেসিডেন্ট পেড্রো ক্যাস্টিলো এ সভায় আমন্ত্রিত ছিলেন, কিন্তু বগোটা সফরের জন্য আইনপ্রণেতারা তার অনুরোধ প্রত্যাখ্যান করার কারণে তিনি উপস্থিত হতে পারেননি। তার বিরুদ্ধে পাঁচটি তদন্ত চলছে।পেট্রো ক্ষমতায় আসার পর কলম্বিয়ানদের মধ্যে আশার সঞ্চার হয়েছে যারা তার প্রতিশ্রুতিতে বিশ্বাস করেন। তিনি ক্ষমতায় আসার অর্থ হলো— কলম্বিয়া ও ভেনেজুয়েলার মধ্যে বিদ্যমান দীর্ঘ উত্তেজনার অবসান ও সম্পর্ক পুনরায় স্থাপিত হওয়া।দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ৭ আগস্ট ঘোষণা করেন, যখন নতুন প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণ করবেন তখন রাষ্ট্রদূত নিয়োগ করে হবে এবং কনস্যুলেট খুলে দেওয়া হবে।