২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৪:০৭ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

পদ্মা সেতুর সুফল: জাপান থেকে সরাসরি মোংলায় এলো ১২৮০ গাড়ি

ncitynews24.com
প্রকাশিত: রবিবার, ৭ আগস্ট, ২০২২ | আপডেট: রবিবার, ৭ আগস্ট, ২০২২

প্রথমবারের মতো জাপান থেকে সরাসরি মোংলা বন্দরে এসেছে বিদেশি গাড়িবোঝাই একটি জাহাজ।রোববার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে মালয়েশিয়ান পতাকাবাহী জাহাজ এমভি মালয়েশিয়া স্টার বন্দরের ৬ নম্বর জেটিতে ভেড়ে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দিন জানান, জাহাজটিতে ১২৮০টি রিকন্ডিশন্ড গাড়ি এসেছে। জাপান থেকে আমদানি করা গাড়ি নিয়ে জাহাজটি সরাসরি এ বন্দরে ভিড়েছে।এরআগে জাপান থেকে আমদানি করা গাড়ি চট্টগ্রাম বন্দরে কিছু খালাস করে মোংলা বন্দরে আসতো। সে সময়ের জাহাজগুলোতে ৫০০ থেকে সর্বোচ্চ ৭০০ গাড়ি আমদানি হয়েছে। কিন্তু পদ্মা সেতুর কারণে খরচ কম ও দূরত্ব কমায় আমদানিকারকরা এখন সরাসরি মোংলা বন্দরে গাড়ি আমদানি করছেন বলেও জানান কমান্ডার শেখ ফখরউদ্দিন।গাড়িবাহী এমভি মালয়েশিয়া স্টার জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপের খুলনার ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান বলেন, পদ্মা সেতুর পর এই প্রথম এত বেশি গাড়ি নিয়ে বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ। আজই ওই জাহাজ থেকে সব গাড়ি খালাস করা হবে।মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, পদ্মা সেতু চালু হওয়ায় রাজধানী ঢাকা থেকে সড়কপথে দূরত্ব কমে যাওয়ায় আমদানি ও রপ্তানিকারকদের পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানের মালিকদের নজর এখন মোংলা বন্দরের দিকে। সম্প্রতি চট্টগ্রাম বন্দরকে পেছনে ফেলে রিকন্ডিশন্ড গাড়ি আমদানিতে মোংলা বন্দর রেকর্ড গড়েছে। এখন বিদেশ থেকে গাড়ি নিয়ে সরাসরি জাহাজ আসছে এ বন্দরে।

তিনি আরও বলেন, খালাস করে কম সময়ের মধ্যে পদ্মা সেতু দিয়ে দ্রুত ঢাকায় পৌঁছে যাবে মোংলা বন্দরে আমদানি হওয়া গাড়িগুলো।