২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:৫৪ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

প্রবল বর্ষণে বন্যা : পাকিস্তানে ৫৪৯ জনের প্রাণহানি

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ৬ আগস্ট, ২০২২ | আপডেট: শনিবার, ৬ আগস্ট, ২০২২

প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় পাকিস্তানে গত মাস থেকে এ পর্যন্ত ৫৪৯ জনের মৃত্যু হয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশের প্রত্যন্ত এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিএমএ) বরাতে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।দেশটির সরকারি সংস্থাগুলো বলছে, বন্যাকবলিত এলাকায় ত্রাণ ও সহায়তা ক্যাম্প স্থাপন করেছে সেনাবাহিনী। খাদ্য ও ওষুধ সরবরাহ করা ছাড়াও বন্যাকবলিত এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে।

চলমান বন্যায় প্রাণহানি ছাড়াও ৪৬ হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে এনডিএমএ।দুর্গত এলাকা পরিদর্শনকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, ‘বন্যাদুর্গতদের ত্রাণ দিতে ও পুনর্বাসন করতে আমরা যথাসাধ্য চেষ্টা করছি।’ তিন দশকের মধ্যে গত মাসে পাকিস্তানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। এ সময় গত ৩০ বছরের গড় থেকে ১৩৩ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে এনডিএমএ। ইরান ও আফগানিস্তানের সীমান্তবর্তী বেলুচিস্তানে বার্ষিক গড়ের চেয়ে ৩০৫ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এদিকে আজ থেকে আরও বৃষ্টিপাতের আভাস দিয়েছেন জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী শেরি রেহমান। কেন্দ্র থেকে দুর্যোগসংক্রান্ত জরুরি অবস্থা ঘোষণার পর এক টুইটে শেরি রেহমান জানান, ৬ থেকে ৯ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।