২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৫:০৫ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের আবেদন সাময়িক বন্ধ

ncitynews24.com
প্রকাশিত: শুক্রবার, ৫ আগস্ট, ২০২২ | আপডেট: শুক্রবার, ৫ আগস্ট, ২০২২

মালয়েশিয়ায় বিদেশিকর্মী নিয়োগের আবেদন গ্রহণ সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার (৫ আগস্ট) দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫ থেকে ৩১ আগস্ট পর্যন্ত মালয়েশিয়ায় বিদেশিকর্মী নিয়োগের আবেদন গ্রহণ বন্ধ থাকবে।

এতে আরও বলা হয়, কর্মসংস্থান (সংশোধন) আইন ২০২২ অনুসরণ করে বিদেশিকর্মীদের নিয়োগ পদ্ধতি পর্যালোচনা করা হবে। এরপর ১ সেপ্টেম্বর থেকে পুনরায় নিয়োগ আবেদন গ্রহণ শুরু হবে। বিদেশিকর্মীদের আবেদনের নতুন পদ্ধতি শিগগির ঘোষণা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।তবে ১৪ আগস্টের মধ্যে যেসব আবেদন জমা হবে সেগুলোর কাজ ৩১ আগস্টের আগেই শেষ করা হবে।গত মার্চ মাসে মালয়েশিয়ার পার্লামেন্টে কর্মসংস্থান (সংশোধন) আইন ২০২২ গৃহীত হয়। নতুন আইনে মাতৃত্বকালীন ছুটি ৬০ দিন থেকে বাড়িয়ে ৯৮ দিন করা হয়েছে। এছাড়া অন্তঃসত্ত্বা নারীদের বরখাস্ত করার বিষয়ে বিধিনিষেধ আরোপ করা হয়।