২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:৫৪ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

পার্থের কেলেঙ্কারি: মমতার মন্ত্রিসভায় বড় রদবদল

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ৩ আগস্ট, ২০২২ | আপডেট: বুধবার, ৩ আগস্ট, ২০২২

পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায় ব্যাপক রদবদল করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এতে দায়িত্ব পেলেন বেশকিছু নতুন মুখ। বুধবার (৩ আগস্ট) রাজভবনে নতুন ৭ মুখসহ মোট আট মন্ত্রীকে শপথবাক্য পাঠ করালেন অস্থায়ী রাজ্যপাল লা গণেশন। মন্ত্রিসভায় নতুন সদস্যদের মধ্যে রয়েছেন প্রদীপ মজুমদার, পার্থ ভৌমিক, উদয়ন গুহ, স্নেহাশিস চক্রবর্তী, বাবুল সুপ্রিয়, বিপ্লব রায়চৌধুরী, তাজমূল হোসেন, সত্যজিৎ বর্মনরা।২০২১ সালে তৃতীয়বার ক্ষমতায় আসার পর তৃণমূল মন্ত্রিসভায় এটিই সবচেয়ে বড় রদবদল। রাজ্যটির বিধানসভার সংখ্যার নিরিখে মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রীসহ সর্বোচ্চ ৪০ জন মন্ত্রী থাকতে পারেন। এদিন সেই সীমা পূর্ণ হলো।

শপথগ্রহণ অনুষ্ঠানে স্বাভাবিকভাবেই উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। আমন্ত্রিত ছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানানো হলেও তিনি উপস্থিত ছিলেন না।তাৎপর্যপূর্ণভাবে সাঁওতালি ভাষায় শপথ বাক্য পাঠ করলেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বীরবাহা হাঁসদা। একসঙ্গে শপথবাক্য পাঠ করেন ৫ পূর্ণমন্ত্রী। দুই স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীও শপথ নেন একসঙ্গে। প্রতিমন্ত্রীরাও শপথ নিয়েছেন পরে।শপথের পর দপ্তর বণ্টনের প্রক্রিয়া শুরু হবে। সেক্ষেত্রেও যে বড়সড় রদবদল হবে সেই ছবিটাও স্পষ্ট। প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়, সাধন পাণ্ডে ও ইডির হাতে বন্দি পার্থ চট্টোপাধ্যায়ের হাতে অনেকগুলো বড় বড় দপ্তর ছিল। সেগুলো এবার বণ্টন হবে নতুনদের মধ্যে।