২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:৫৪ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

পাকিস্তানে ৬ সেনা কর্মকর্তাসহ হেলিকপ্টার নিখোঁজ-এন সিট নিউজ২৪.কম

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২ | আপডেট: মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২

বন্যায় ক্ষতিগ্রস্ত পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ত্রাণ অভিযান চলাকালে এক সেনা জেনারেল ও আরো ৫ জনসহ একটি সামরিক হেলিকপ্টার নিখোঁজ রয়েছে। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির সেনাবাহিনী। খবর এক্সপ্রেস ট্রিবিউন  পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ বেলুচিস্তান প্রদেশের লাসবেলা জেলায় বন্যার ত্রাণ কার্যক্রমে সহায়তা করছিল একটি এভিয়েশন হেলিকপ্টার। সোমবার (১ আগস্ট) হঠাৎ করে বিমানের ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে হেলিকপ্টারটির।

বিবৃতিতে বলা হয়, হেলিকপ্টারটিতে একজন সেনা জেনারেলসহ মোট ছয়জন ছিলেন। নিখোঁজ সেনা কর্মকর্তা ‘দক্ষিণ ১২ কোর’র কমান্ডার। সেখানে তল্লাশি অভিযান চলছে বলে জানিয়েছে ।পাকিস্তানের বেলুচিস্তানে বন্যা শুরু হওয়ার পর আর্মড ফোসেস দল ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছিল। ওই বন্যায় সোমবার পর্যন্ত ৪৬ জন শিশুসহ ১৪৯ জনের মৃত্যু হয়েছে। প্রদেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় ১৩ হাজার ৫৩৫ টি বাড়ি ভেঙে গেছে। এছাড়া অব্যাহত আছে ভারী বৃষ্টিও।
সেনাবাহিনীর মিডিয়া উইং থেকে বলা হয়েছে, নিখোঁজ হেলিকপ্টারের খোঁজে অনুসন্ধান অভিযান চলছে এবং কোনো তথ্য পাওয়া গেলে আরও বিশদভাবে প্রকাশ করা হবে।এদিকে নিখোঁজ হেলিকপ্টারের তল্লাশি অভিযান সম্পর্কে পুলিশের খুজদার রেঞ্জের উপ-মহাপরিদর্শক পারভেজ উমরানি সংবাদমাধ্যম দ্য ডনকে বলেন, পুলিশ ও সম্মুখসারির কর্মীরা গত পাঁচ ঘণ্টা ধরে যৌথ অনুসন্ধান অভিযান চালাচ্ছেন।

পুলিশ সূত্র দ্য ডনকে জানিয়েছে, যে এলাকায় হেলিকপ্টারটি নিখোঁজ হয়েছে সেটি দুর্গম পাহাড়ি ভূখণ্ড। ওই এলাকায় জীপ গাড়ি চলতে পারে এমন রাস্তাও নেই। আর এ কারণেই নিখোঁজ হেলিকপ্টারের অনুসন্ধানে উদ্ধার কর্মকাণ্ডে অংশ নেওয়া দলগুলোর জন্য অত্যন্ত কঠিন হয়ে উঠেছে।পাকিস্তানের সিনিয়র এক কর্মকর্তা বলেছেন, ‘হয় আপনি পায়ে হেঁটে বা মোটরসাইকেলে করে বা অথবা আকাশপথে নজরদারি চালাতে হবে।’গত কয়েক সপ্তাহ ধরে বেলুচিস্তানের বন্যা কবলিত জেলাগুলোতে ত্রাণ তৎপরতায় হেলিকপ্টারসহ সামরিক কর্মী ও সরঞ্জাম নিয়োজিত রয়েছে। সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আখতার নওয়াজের সঙ্গে বেলুচিস্তানে ছিলেন।এদিকে হেলিকপ্টার নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে পাকিস্তানের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি উদ্বেগ প্রকাশ এবং আরোহী সকলের সুরক্ষার জন্য প্রার্থনা করেছেন। ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের বহনকারী হেলিকপ্টার নিখোঁজের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ টুইটারে দেওয়া এক বার্তায় বলেছেন, ‘আর্মি এভিয়েশনের হেলিকপ্টার নিখোঁজ হওয়ার খবর খুবই উদ্বেগজনক। বন্যাদুর্গত এলাকায় ত্রাণ তৎপরতায় নিয়োজিত কর্মীদের নিরাপত্তা ও প্রত্যাবর্তনের জন্য গোটা জাতি আল্লাহর কাছে প্রার্থনা করছে।’পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান লিখেছেন: ‘আর্মি এভিয়েশনের হেলিকপ্টার নিখোঁজ হওয়া উদ্বেগজনক এবং আরোহী সকলের জন্য প্রার্থনা করছি।’