২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৯:২২ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

চীনে ফ্লাইওভারের অংশ ধসে নিহত ৪

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১ | আপডেট: সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

চীনের হুবেই প্রদেশে একটি ফ্লাইওভারের অংশ ধসে পড়ে ৪ জন নিহত এবং ৮ জন আহত হয়েছে। চায়না ডেইলি ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টার দিকে প্রদেশটির ইজো শহরে দুটি এক্সপ্রেসওয়েকে সংযোগকারী ফ্লাইওভারটির ৫০০ মিটার লম্বা একটি অংশ ধসে পড়ে। এতে ফ্লাইওভারের ওই অংশে থাকা তিনটি ট্রাক নিচে পড়ে যায় আর নিচে থাকা একটি গাড়ি চাপা পড়ে।

দুর্ঘটনার পর ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। দমকল, পুলিশ ও চিকিৎসা কর্মীসহ উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থলে ছুটে যায়।  ফ্লাইওভারের অংশটি ধসে পড়ার পর ঘটনা তদন্তে সেখানে সেতু বিশেষজ্ঞদের পাঠায় চীনের পরিবহন মন্ত্রণালয়। মন্ত্রণালয়টি স্থানীয় পরিবহন বিভাগকে পরিস্থিতি তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, ১৯৮ মেট্রিক টন ওজনের অতিরিক্ত পণ্য বোঝাই একটি ট্রাক ফ্লাইওভারটি থেকে পড়ে দুই টুকরা হয়ে গেছে, এটি আরও দুটি ট্রাককে সঙ্গে নিয়ে নিচে পড়েছে। আরও তদন্ত চলছে। ধসে পড়া সংযোগকারী ফ্লাইওভারটি ৭৩১ দশমিক ৮ মিটার লম্বা ও ১৩ মিটার চওড়া ছিল। এটি সাংহাই-চংছিং এক্সপ্রেসওয়ে ও দাচিং-গুয়াংঝৌ এক্সপ্রেসওয়েকে সংযুক্ত করেছিল। ২০১০ সালের সেপ্টেম্বর থেকে ফ্লাইওভারটিতে যান চলাচল শুরু হয়েছিল।