২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৫:১৬ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

শিশু মৃত্যুর জেরে উত্তরায় সড়ক অবরোধ

ncitynews24
প্রকাশিত: বুধবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৯ | আপডেট: বুধবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৯

রাজধানীর উত্তরার মূল সড়ক অবরোধ করে রেখেছে স্থানীয়রা। এলাকার একটি নির্মাণাধীন ভবনের সেফটিক ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধারের জেরে সড়কটি অবরোধ করা হয়।

বুধবার দুপুর থেকে উত্তরার মূল সড়কে অবস্থান নেন এলাকাবাসী।

স্থানীয়রা জানিয়েছেন, রিফাত নামে সাত বছরের এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে তারা সড়ক অবরোধ করে রেখেছে। তিন দিন আগে ছেলেটি বন্ধুদের সঙ্গে অপর একটি নির্মাণাধীন বাড়িতে খেলতে যায়। বাড়িওয়ালার আঘাতে রিফাতের মৃত্যু হয়। ঘটনা ধামাচাপা দিতে বাড়িওয়ালা তার বাড়ির পানির ট্যাংকে ফেলে দেয় মরদেহ। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রথমে মামলা না নেয়ায় বিক্ষোভ করা হয়। বর্তমানে আসামি গ্রেফতার না হওয়ায় তারা সড়ক অবরোধ করেছে।

সড়ক অবরোধ করে স্থানীয়রা, ‘গরিবের বিচার হয় না, গরিবের বিচার হয় না’ বলে স্লোগান দিচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে পুলিশের উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক মণি আরা জাগো নিউজকে বলেন, উত্তরার সড়কটি এখনো অবরুদ্ধ করে রেখেছে স্থানীয়রা। যে সড়কটি অবরোধ করা হয়েছে সেটি উত্তরা পূর্ব থানায় অন্তর্ভুক্ত। কিন্তু যে ঘটনার পরিপ্রেক্ষিতে সড়ক অবরোধ করা হয়েছে সেটি দক্ষিণখান থানায় ঘটেছে। তাই তারা ভালো বলতে পারবে।

জানতে চাইলে দক্ষিণখান থানার ইন্সপেক্টর (তদন্ত) শফিকুল গনি জাগো নিউজকে বলেন, এক শিশুর মৃত্যুর ঘটনাকে নিয়ে পুলিশের সঙ্গে ভুল বোঝাবোঝির কারণে সড়কে অবস্থান নিয়েছে স্থানীয়রা। শিশুটির মরদেহ উদ্ধারের পর এর সুরতহাল প্রতিবেদন তৈরি করে মঙ্গলবার একটি মামলা নিয়েছে পুলিশ। মামলা নম্বর ৪৯। তারপরও তারা না বুঝে গার্মেন্টস শ্রমিকদের জড়ো করে সড়ক অবরোধ করে রেখেছে।

সর্বশেষ বেলা পৌনে ৩টা পর্যন্ত সড়ক অবরুদ্ধ রয়েছে। ফলে বিমানবন্দর থেকে আবদুল্লাহপুর পর্যন্ত দুই পাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।