২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৪:৩৯ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বন্দরে চলন্ত বাসে যুবতীকে গনধর্ষণ,চালক- হেলপার সহ ৩জন গ্রেপ্তার

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১ | আপডেট: সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

বন্দরে চলন্ত বাসে যুবতীকে গনধর্ষণ,চালক- হেলপার সহ ৩জন গ্রেপ্তার
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়নঞ্জ জেলার বন্দরে চলন্ত বাসে এক যুবতীকে গনধর্ষণের অভিযোগে চালক- হেলপার সহ ৩জন গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মদনপুর এলাকায় এ গনধর্ষণের ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলো, সায়াদাবাদ-গাঊছিয়া রুটের মুক্তিযোদ্ধা পরিবহনের বাস চালক নুরুল হক (২১), হেলপার বুলেট(১৪) ও সহযোগী শান্ত(১৬)।
জানাগেছে, ঢাকা রাজধানীর যাত্রাবাড়ি থেকে রাত সাড়ে ১০ টার দিকে এক যুবতী রূপগঞ্জের গাউছিয়ার উদ্দেশ্যে মুক্তিযোদ্ধা পরিবহনের একটি বাসে উঠেন। বাসটি কাঁচপুর ব্রিজের ঢালে বাস থাকা সকল যাত্রী নামিয়ে দেয়। পরে ওই যুবতীকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মদনপুর জাহিন গার্মেন্টের সামনে নিয়ে পালাক্রমে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় ওই নারী বাস থেকে কৌশলে নেমে ৯৯৯ কল করলে বন্দর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে বাসে চালক-হেলপারসহ ৩জনকে গ্রেপ্তার করে থানা নিয়ে যায়। গ্রেপ্তারকৃত চালক নুরুল হক, কিশোরগঞ্জ জেলার মিঠামঈন থানার মশিরা গ্রামের হাছেন আলীর ছেলে, হেলপার বুলেট রূপগঞ্জ ছনপাড়া এলাকার ভাড়াটিয়া আবুল হোসেনের ছেলে ও শান্ত বরগুনা জেলার আমতলী থানার চরখালা গ্রামের আল আমিনের ছেলে
বন্দর থানার ইন্সপেক্টর (তদন্ত) মহসিন এন সিটি নিউজ২৪ কে  জানান, চলন্তবাসে গনধর্ষণের ঘটনা ৯৯৯ মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে চালক হেলপারসহ ৩জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ধর্ষিতা যুবতী বাদী হয়ে ৩জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।