২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:৫৪ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

দর্শক সারিতে প্রধানমন্ত্রী

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১ | আপডেট: শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১

বিজয়ের ৫০ বছর ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপনের দ্বিতীয় দিনে গান ও কবিতায় মেতে উঠেছে ‘মহাবিজয়ের মহানায়ক’ স্লোগানে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ। সেই মঞ্চে দর্শক সারিতে বসে অনুষ্ঠানটি উপভোগ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুরু হয় অনুষ্ঠান। ৬টার পর পরই অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হসিনা।

‘মহাবিজয়ের মহানায়ক’ প্রতিপাদ্যকে সামনে রেখে দ্বিতীয় দিনের আয়োজনে মঞ্চে উপস্থাপন করা হয় নাচ, গান, কবিতা, মঞ্চনাটক ও বঙ্গবন্ধুকে নিয়ে লেখা কবিতা ও গান। গানে গানে উঠে এসেছে গ্রাম বাংলার প্রকৃতি। প্রধানমন্ত্রী আসার পর পরই বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তি করা হয়। ৪০ জনের অংশগ্রহণে এ কবিতা আবৃত্তিতে নেতৃত্ব দেন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে পাশাপাশি আসনে বসেছেন প্রধনমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।