২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৪:৩৬ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

অবশেষে স্থানীয়দের উদ্যোগে সংস্কার হচ্ছে আলীনগরের সেই বেহাল সড়ক

ncitynews24
প্রকাশিত: মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯ | আপডেট: মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯

সকল অপেক্ষা জনপ্রতিনিধিদের আশ্বাস আর সরকারি কর্মকর্তাদের সীমাবদ্ধতাকে বুড়ো আগুল দেখিয়ে এলাকাবাসীর উদ্যোগেই সংস্কার হচ্ছে সাবেক এমপি এসএম আকরামের সড়ক খ্যাত বন্দর থানাধীন ফরাজীকান্দা-কলাগাছিয়া সংযোগ সড়কের আলীগনগরের সেই বেহাল রাস্তাটি। রোববার সকালে স্থানীয় যুবকদের উদ্যোগে হাজারো শিক্ষার্থীদের যাতায়াতের গুরুত্বপূর্ণ এ সড়কটির সংস্কার কাজের উদ্বোধন করা হয়।

জানা গেছে, বছরখানেক পূর্বে এলজিইডি কর্তৃক ফরাজীকান্দা-কলাগাছিয়া সংযোগ সড়কটি সংস্কার করা হয় । কিন্তু আকস্মিকভাবে সংস্কারের মাত্র ২ মাসের মধ্যে সড়কটির আলীনগর স্পটে ভাঙ্গন দেখা দেয়। বৃষ্টি আর অতিরিক্ত যানবাহনের চাপে রাস্তাটি পর্যায়ক্রমে তীব্র ভাঙ্গনের সম্মুখীন হয়। ফলে সৃষ্টি হয় অসংখ্য খানা-খন্দক ও মাত্রাহীন জলাবদ্ধতার। এতে করে রাস্তাটিতে প্রতিনিয়তই হচ্ছে ছোট-বড় দূর্ঘটনা। প্রতিদিনই স্কুল-কলেজের হাজারো শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়া রাস্তাটি পাড়াপাড়ে বাধ্য হচ্ছেন। পাশে থাকা মসজিদে যেতেও মুসল্লীদের মাড়াতে হচ্ছে নর্দমার ময়লা পানি। পাশাপাশি জমে থাকা পানি থেকে সৃষ্ট ডেংগু মশা আশপাশের এলাকায় নানা মশাবাহিত রোগ ছড়াচ্ছে। রাস্তাটির ভয়াবহতা এতোটাই মহামারী হয়ে দাঁড়িয়েছে যে সড়কটিকে স্থানীয়রা মৃত্যুকুপ নামে অভিহিত করে।
এনিয়ে বিভিন্ন সময় গণমাধ্যমগুলোতে সংবাদ প্রকাশ,স্থানীয়দের বিক্ষোভ আর মানববন্ধন হলেও কারোই কোন উল্লেখ্যযোগ্য সাড়া পাওয়া যানি। পরিশেষে সকল অপেক্ষা আর আশ্বাকে উপেক্ষা করে আলীনগর এলাকার যুবকদের উদ্বোগে রোববার সকালে সড়কটিতে কয়েক বস্তা মাটি আর কনক্রিট ফেলে এর সংস্কার কাজ শুরু করে।
এ ব্যাপারে স্থানীয় এক যুবকের সাথে কথা বললে তিনি জানান,এই সড়কটি বহুদিন যাবৎ বেহাল অবস্থায় পরে আছে। এ নিয়ে বহু সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েও কোন সংস্থা বা জনপ্রতিনিধি আমাদের দুঃখ বুঝে নি। তাই আমরা বাধ্য হয়ে নিজেরাসহ যানবাহন হতে ৫-১০ টাকা করে নিয়ে এর সংস্কার কাজ শুরু করেছি। আশাকরি বাকি কাজটুকু আমরা সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হব।