২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | রাত ৪:০২ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বন্দরে মাদ্রাসার ৪র্থ ছাত্রী ধর্ষনের চেষ্টা শিক্ষক রাকিবুল আটক

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ১ ডিসেম্বর, ২০২১ | আপডেট: বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

বন্দরে মাদ্রাসার ৪র্থ ছাত্রী ধর্ষনের চেষ্টা

শিক্ষক রাকিবুল আটক

 

বন্দরে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে নয় বছরের এক ক্ষুদে মাদ্রসা ছাত্রীকে ধর্ষনের চেষ্টার অভিযাগ পাওয়া গেছে। গত ৩০ নভেম্বর মঙ্গলবার সকালে পৌনে ৮টায় নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার ২৩ নং ওয়ার্ডস্থ  একরামপুরস্থ জামিয়া আরাবিয়া দারুল কোরআন ইসলামী মাদ্রাসায় এ ঘটনাটি ঘটে। সংবাদ পেয়ে বন্দর ফাঁড়ী উপ-পরিদর্শক মিজানুর রহমানসহ সঙ্গীয় র্ফোস দ্রুত উল্লেখিত মাদ্রসা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত লম্পট মাদ্রাসা শিক্ষক রাকিবুল ইসলাম (২১)কে আটক করেছে। এ ঘটনায় ভ’ক্তভোগী মাদ্রাসা ছাত্রী পিতা লিটন মিয়া বাদী হয়ে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে। যার মামলা নং- ৩(১২)২১। আটককৃত লম্পট শিক্ষক রাকিবুল ইসলাম কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার ঠেংগারবাম এলাকার আব্দুল আলী মিয়ার ছেলে বলে জানা গেছে। এ ব্যাপারে ভ’ক্তভোগী মাদ্রাসা ছাত্রীর পিতা লিটন মিয়া জানান, আমার মেয়ে বন্দর থানাধীন একরামপুরস্থ জামিয়া আরাবিয়া দারুল কোরআন ইসলামী মাদ্রাসায় ৪র্থ শ্রেণীতে লেখাপড়া করে আসছে। প্রতিদিনের ন্যায় গত ৩০ নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় আমি আমার মেয়েকে মাদ্রাসায় নামিয়ে দিয়ে আমি আমার কর্মস্থলে রওনা হই। পরে একই তারিখে দুপুর ১১টায় আমার বাড়ি প্রতিবেশী মতিউর রহমান তার মেয়েকে একই মাদ্রাসা থেকে বাসায় নিয়ে আসার জন্য মাদ্রাসায় আসলে ওই সময় আমার মেয়ে কান্নাকাটি করে আমার প্রতিবেশী মতিউর রহমানের সাথে বাসায় চলে আসে। পরে আমার মেয়ে কান্নাকাটি করে আমার স্ত্রীকে জানায় মাদ্রাসায় আসার ২০ মিনিট পর মাদ্রাসার ৫ম তলা একটি ফাঁকা কক্ষে গেলে ওই সময় মাদ্রাসার শিক্ষক রাকিবুল ইসলাম আমার মেয়েকে ধর্ষনের চেষ্টা চালায়। পরে আমার স্ত্রী বিষয়টি আমাকে জানালে আমি বন্দর থানা পুলিশের সহযোগিতা নিয়ে ঘটনার ওই দিন সন্ধ্যায় মাদ্রাসা এলাকা থেকে লম্পট শিক্ষক রাকিবুল ইসলামকে আটক করা হয়। এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাচ দীপক চন্দ্র সাহা গনমাধ্যমকে জানান, মাদ্রাসা ছাত্রীকে ধর্ষনের চেষ্টার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তকারি কর্মকর্তা ধর্ষনের চেষ্টাকারি মাদ্রাসা শিক্ষকে গ্রেপ্তার করে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করেছে।