২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | রাত ১:০০ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বিপদের সাথীদের নিয়েই ‘জন্মদিন’ পালন করবেন পরীমনি

ncitynews24.com
প্রকাশিত: শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১ | আপডেট: শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১

হালের আলোচিত নায়িকা পরীমনি। জীবনের দুঃসময় কাটিয়ে নব উদ্যমে ফিরেছেন তিনি। ফিরেই যুক্ত হয়েছেন নতুন দুটি সিনেমায়। আরো বেশ কিছু নতুন সিনেমা নিয়ে কথা চলছে, আলাপকালে গণমাধ্যমকে এমনটাই জানান পরীমনি। এদিকে, আগামী ২৪ অক্টোবর তার জন্মদিন। প্রতিবছর বেশ জমকালো আয়োজনে দিনটি উদযাপন করেন তিনি। পরী যে থিমে তার জন্মদিনের আয়োজন সাজান, সেই রঙের সঙ্গে মিল রেখে আমন্ত্রিত অতিথিদের ড্রেসকোড নির্ধারণ করেন।

পরীমনি এবার জন্মদিনে ড্রেস কোড রং নির্ধারণ করেছেন লাল এবং সাদা। গত বছর তার জন্মদিনে ড্রেস কোড ছিল সবুজ রঙের। এর আগের বছর ছিল ছেলেদের জন্য ছিল সাদা আর মেয়েদের বেগুনী রঙের। এবারো ফেসবুকে জন্মদিন নিয়ে আগাম বার্তা দিয়েছেন এই অভিনেত্রী। তবে সেই ইঙ্গিত দিয়েছেন একটি গল্প বলে। গল্পটিতে লিখেছেন- ‘এক লোক একটা আস্ত বড় গরু গ্রিল করে তার মেয়েকে বললেন, আমার শুভাকাঙ্ক্ষীদের ভোজের জন্য ডাকো। মেয়েটি রাস্তায় গিয়ে চিৎকার করতে থাকল, আমাদের বাসায় আগুন লেগেছে কে কোথায় আছো আমাদের সাহায্য করো। অল্প কিছু সংখ্যক মানুষ সাহায্যের জন্য এগিয়ে এলেন। বাকিরা এমন ভাব করলেন, যেন তারা কিছু শুনতেই পাননি! যারা সাহায্যের জন্য এলেন, তারা পেট পুরে মজাদার সেই খাবার খেলেন। বাবা আশ্চর্য হয়ে মেয়েকে জিজ্ঞেস করলেন- মা, যারা এসেছেন তাদের কাউকেই আমি চিনি না! আমাদের শুভাকাঙ্ক্ষীরা সব কোথায়? মেয়েটি উত্তরে বলল- যারা এসেছেন তারাই আমাদের শুভাকাঙ্ক্ষী! তারা কিন্তু খাবার খেতে আসেননি। তারা এসেছেন আমাদের বাড়ির আগুন নেভাতে। এরাই আমাদের আপনজন।’ গল্প শেষে পরীমনি লিখেন, ‘যারা বিপদের সময় তোমার পাশে থাকেনি, তারা তোমার আনন্দের অংশীদার হওয়ার যোগ্যতাও রাখে না।’ স্ট্যাটাসটির একদম শেষে হ্যাশট্যাগের লেখা থেকে গল্পটি লেখার কারণ স্পষ্ট হয়েছে। পরী হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন ‘২৪ অক্টোবর ফ্যাক্ট’। ফলে খুব সহজেই বোঝা যাচ্ছে, নিজের বিপদে যাদের পাশে পেয়েছেন তাদের নিয়েই নিজের বিশেষ দিনের আনন্দ ভাগাভাগি করতে চান এই অভিনেত্রী। পরীমনি বর্তমানে ব্যস্ত আছেন নন্দিত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুনিন’ সিনেমার শুটিংয়ে। প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘গুনিন’ ছোটগল্প অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। সম্প্রতি এই অভিনেত্রী যুক্ত হয়েছেন ‘মা’ নামের নতুন একটি সিনেমায়। এটি পরিচালনা করবেন অরণ্য আনোয়ার। ২০২২ সালের শুরুতে সিনেমাটির শুটিং শুরুর কথা রয়েছে। পরীমনি অভিনীত মুক্তির অপেক্ষায় আছে- ইফতেখার শুভর ‘মুখোশ’ ও আবু রায়হান জুয়েলের  ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমা দুটি। নির্মাণাধীন রয়েছে- রাশিদ পলাশের ‘প্রীতিলতা’ সিনেমা। এরইমধ্যে সিনেমাটির ৩৫ ভাগ কাজ শেষ হয়েছে। খুব শিগগিরই বাকি শুটিংয়ে অংশ নেবেন পরীমনি।