২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | রাত ১:০২ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বিআরটিএতে এখনো শর্ষের মধ্যে ভূত আছে: ওবায়দুল কাদের

ncitynews24.com
প্রকাশিত: শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১ | আপডেট: শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১

বিআরটিএতে এখনো শর্ষের মধ্যে ভূত আছে বলে অভিযোগ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার ২২ অক্টোবর তেজগাঁও সড়ক ও জনপথ অধিদপ্তরে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২১ উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় এসব কথা বলেন তিনি। এ সময় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর চেয়ারম্যানকে এটি বন্ধ করার জন্য মন্ত্রী নির্দেশ দেন। একই সঙ্গে যারা এ অপকর্ম করে, তাদের বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়।

সড়কে ও পরিবহনে শৃঙ্খলার বড় সংকট উল্লেখ করে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, দযদি আমরা শৃঙ্খলা না আনতে পারি। আমাদের সব উন্নয়ন ম্লান হয়ে যাবে। ড্রাইভিং লাইসেন্স নিয়ে মানুষকে দীর্ঘদিন ভোগান্তি পোহাতে হয়েছে। তবে এখন লাইসেন্স দেওয়া শুরু হয়েছে। বিআরটিএর চেয়ারম্যানকে বলব, ছুটির দিনেও ড্রাইভিং লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করুন।’  একপশলা বৃষ্টি হলেই  রাস্তা ভেসে যায় এমন  রাস্তা করার কোনো দরকার নেই উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, দকাজের মান ও গতি ঠিক রাখতে হবে। যারা ভালো কাজ করে, তাদের আমি প্রশংসা করি। তবে কেউ কেউ মাঝে মাঝে রাস্তা করতে গিয়ে খারাপ রাস্তা করে। রাস্তার নকশায়ও ত্রুটি থাকছে। আমরা দেখছি, এক বছরের মধ্যে চার লেনের রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে দেশের টাকা খরচ করে এই রাস্তা করার দরকার কী?’  কাজের ধীরগতির বিষয়ে মন্ত্রী বলেন, দপ্রধানমন্ত্রী ট্রাকচালকদের জন্য বিশ্রামাগার নির্মাণ করার কথা বলেছিলেন। এই কাজ হবে শুনি, কিন্তু এখনো শেষ হচ্ছে না কেন? মহাসড়কে বিশ্রামাগার না থাকায়  চালকেরা ঘণ্টার পর ঘণ্টা গাড়ি চালিয়ে ক্লান্ত হয়ে দুর্ঘটনা ঘটান। দুর্ঘটনা বাড়ছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। তাই সড়ক দিবসে সুন্দর সুন্দর পোস্টার-ব্যানার করলে আমাদের দায়িত্ব শেষ হয়ে যাবে না। প্রতিদিনই নিরাপদ সড়ক করার চেষ্টা করেন।’