২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | রাত ৪:১৫ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বন্দরে তুচ্ছ ঘটনায় মা-মেয়ে সহ একই পরিবারের ৫ জনকে পিটিয়ে আহত,বাড়িঘরে লুটপাট ও ভাংচুর 

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ১১ আগস্ট, ২০২১ | আপডেট: বুধবার, ১১ আগস্ট, ২০২১

বন্দরে তুচ্ছ ঘটনায় মা-মেয়ে সহ একই পরিবারের ৫ জনকে পিটিয়ে আহত,বাড়িঘরে লুটপাট ও ভাংচুর

বন্দর কলাগাছিয়া ইউনিয়নের শুভকরদী এলাকার কাঁঠাল পারা কে কেন্দ্র করে মা-মেয়ে ও ছেলেসহ একই পরিবারের ৫ জনকে পিটিয়ে আহত করে বাড়িঘরে হামলা,ভাঙচুর ও লুটপাট চালিয়েছে প্রতিপক্ষ জসিম ও রমজান গংরা।
এ বিষয়ে ৯ আগস্ট রাতে হামলায় আহত কানিজ ফাতেমা বাদী হয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে জসিম, রমজান, জসিমের ভাগিনা চুনাভূড়া এলাকার কিশোর গ্যাং লিডার অনিক, মানিক, রকি, লেডি সন্ত্রাসী মনোয়ারা, হালিমা, মুক্তা ও সানজিদা নাম উল্লেখ্য করে অভিযোগটি দায়ের করেন।
হামলার ঘটনা প্রসঙ্গে কানিজ ফাতেমা জানান, ৮ আগস্ট আমার শ্বশুরবাড়ির কাঁঠাল গাছ থেকে চুরি করে কাঁঠাল পেরে নিয়ে যাচ্ছিলেন জসিম ও রমজানরা। সেখানে ঘটনাস্থলে আমার পরিবার গেলে তারা আমাদের উপর চড়াও হয়। এবং পরবর্তীতে জসিম ও রমজানের নেতৃত্বে কিশোর গ্যাং ও লেডি সন্ত্রাসী বাহিনীর সদস্যরা আমার বসতঘরে হামলা করে আমার বড় মেয়ে জুয়েনা আক্তার মিম (১৮),ছোট মেয়ে ফারিয়া আক্তার নিশা (১৪), ছোট ছেলে জিদান (১১)ও পাঁচ বছরের শিশুপুত্র আরিয়ানকে ব্যাপক মারধর করে এবং ঘরের আসবাবপত্র ব্যাপক ভাঙচুর চালায়। এছাড়াও আমার দোকান হতে ক্যাশবাক্স ভেঙে নগদ সাড়ে সাত হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় এবং আমার বড় মেয়ের গলা থেকে আট আনি স্বর্ণের চেইন সহ আমাকে মারধর করে আমার গলা থেকেও দশ আনি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা।
এছাড়াও তিনি আরও জানান, থানায় অভিযোগ করার পরে পুলিশ ঘটনাস্থল আসলেও প্রায় দুইদিন অতিবাহিত হলেও সন্ত্রাসীদের বিরুদ্ধে তেমন কোন ব্যাবস্থা না নেওয়ায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছি আমার মেয়ে ও শিশু সন্তানদের নিয়ে।