২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | ভোর ৫:৫৫ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বন্দরে একদিনে ৮হাজার ৪শ জনের ভ্যাক্সিন গ্রহণ-Ncitynews24.com

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ৭ আগস্ট, ২০২১ | আপডেট: শনিবার, ৭ আগস্ট, ২০২১

বন্দরে একদিনে ৮হাজার ৪শ জনের ভ্যাক্সিন গ্রহণ

 

বন্দরে একদিনে ১৪টি কেন্দ্রে প্রায় ৮ হাজার ৪শ জন ২৫উর্ধ্ব নারী-পুরুষেরা টিকা গ্রহন করেছেন।শনিবার (৭আগষ্ট)সকাল থেকেই কেন্দ্রগুলোতে দেখা গেছে উপচে পড়া ভিড়। কিছু কিছু জায়গায় বিশৃঙ্খলা হলেও মোটামুটি ভাবে সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে কার্যক্রমটি। সকাল নয়টা বাজতেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে জড়ো হতে থাকে মানুষ। সারিবদ্ধভাবে অতন্ত্য সুষ্ঠুভাবে দুপুর ২টার মধ্যেই ভ্যাক্সিন গ্রহণ করেন ৬শ জন। অগ্রাধিকার ভিত্তিতে আগে টিকা পেয়ে খুশি এখানকার বয়স্করা। এছাড়াও প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধাদের আগে টিকা দেয়া হয় এখানে। টিকা কার্যক্রমের সার্বক্ষণিক তদারকি করেন স্থানীয় কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর। একই সময় কলাগাছিয়া ইউনিয়নের পিয়ার সাত্তার লতিফ স্কুলে শুরু হয় ৬শ জনকে টিকা দেয়ার কার্যক্রম। এতে পরিদর্শনে আসেন বন্দর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদ,সহকারী কমিশনার(ভূমি) আসমা সুলতানা নাসরিন,বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধাণ। তত্ত্বাবধানে ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধাণ। নাসিক’র ২০ নং ওয়ার্ডের হেভেন কমিনিউটি সেন্টার,২১নং ওয়ার্ডের নগর মাতৃসদন হাসপাতাল, ২২নং ওয়ার্ডের বন্দর গার্লস হাইস্কুল, বন্দর ইউনিয়নের নাসিম ওসমান স্কুল কেন্দ্রে একযোগে চলে টিকা প্রদান কার্যক্রম। এছাড়াও নাসিক’র ২৩-২৭নং ওয়ার্ড, মুছাপুর ইউনিয়ন, ধামগড় ইউনিয়ন এবং মদনপুর ইউনিয়নের কেন্দ্রগুলোতে একই সময়ে শুরু হয়ে দুপুর ২নাগাদ এ কার্যক্রম সম্পন্ন হয়। তথ্যসুত্রে জানা গেছে বন্দরের নাসিক’র ৯টি ওয়ার্ড ও ৫টি ইউনিয়নের ১টি করে মোট ১৪ টি কেন্দ্রে ৬শ জন করে ৮হাজার ৪শ জনকে এ টিকা প্রদান করা হয়।