২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | রাত ১:০৫ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জের সোনাকান্দা ডকইয়ার্ডে ১৬৬ কোটি টাকা ব্যয়ে বিশ্বমানের  ১৭টি টাগ বোট নির্মান চুক্তি সম্পন্ন: জানালেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরি

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ১২ জুন, ২০২১ | আপডেট: শনিবার, ১২ জুন, ২০২১

নারায়ণগঞ্জের সোনাকান্দা ডকইয়ার্ডে ১৬৬ কোটি টাকা ব্যয়ে বিশ্বমানের  ১৭টি টাগ বোট নির্মান চুক্তি সম্পন্ন: জানালেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরি
দেশের নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনার কাজে ব্যবহৃত ৩৫ টি ড্রেজারকে পরিচালনার জন্য কানাডার বরার্ট এলাইনের নকশা অনুযায়ী আর্ন্তজাতিক মানসম্পন্ন ১৭টি টাগ বোর্ড নির্মাণ করা হচ্ছে। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দা এলাকায় নৌ-বাহিনী পরিচালিত ডকইয়ার্ডে ১৬৬ কোটি টাকা ব্যয়ে এই টাগ বোটগুলো নির্মান কাজের চুক্তি সম্প্ন্ন হয়েছে। ১৭টি টাগ বোটের মধ্যে প্রথম ধাপে ১০টি এবং দ্বিতীয় ধাপে ৭টি নির্মান করা হবে। আগামী দুই বছরের মধ্যে এগুলো নির্মান সম্পন্ন করে বিআইডব্লিউটিএ’র কাছে হস্তান্তর করা হবে। শনিবার দুপুরে নারায়ণগঞ্জের বন্দরে নৌ-বাহিনীর ডকইয়ার্ডে কিল লেয়িং অনুষ্ঠানে এসব তথ্য জানান নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরি।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও খুলনাসহ দেশের অকার্যকর ডকইয়ার্ডগুলো পরিচালনার দায়িত্ব নৌ-পরিবাহিনীকে দেয়ার পর থেকে এই জাহাজ নির্মান প্রতিষ্ঠানগুলো প্রাণ ফিরে পেয়েছে। আর্ন্তজাতিক মানসম্পন্ন জাহাজ নির্মাণ ও মেরামতের ক্ষেত্রে দক্ষতা অর্জন করেছে। এছাড়া সম্প্রতি নৌ-পথে নানা দূর্ঘটনার জন্য অনুমোদনহীন জলযান সামালোচিত হওয়ায় দুর্ঘটনা নিয়ন্ত্রনে মানসম্পন্ন জলযান তৈরি জরুরী হয়ে পড়েছে। যে কারণে নারায়ণগঞ্জের ডর্কইয়ার্ডে সাশ্রয়ী মূল্যে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিশ্বমানের এই ১৭টি টাগ বোট নির্মানের উদ্যোগ নেয়া হয়েছে।
নৌ-পরিবহন প্রতিমন্ত্রী জানান, ঢাকা, নারায়ণগঞ্জসহ রাজধানীর আশপাশের নদীগুলো অবৈধ দখল ও দুষণ রোধসহ সীমানা পিলার স্থাপনের কাজ দ্রুততার সাথে চলছে। এই নদীগুলোকে পূর্বের অবস্থানে ফিরিয়ে আনতে নৌ-পরিবহন মন্ত্রনালয়, বিআইডব্লিউটিএ একযোগে কাজ করে যাচ্ছে।
নারায়ণগঞ্জ ডকইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক কমোডর এস এম মনিরুজ্জামানের সভাপতিত্বে টাগ বোট কিল লেয়িং অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নৌ-পরিবহন মন্ত্রনালয়ের সচিব মেজবাহ উদ্দিন চৌধুরি, নৌ-বাহিনীর সহকারি প্রধান রিয়ার এডমিরাল এম শফিউল আজম, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক।