২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | ভোর ৫:৫৪ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বন্দরে ৬ কিশোর পরিবহন চাঁদাবাজ আটক

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ২৪ এপ্রিল, ২০২১ | আপডেট: শনিবার, ২৪ এপ্রিল, ২০২১

বন্দরে ৬ কিশোর পরিবহন চাঁদাবাজ আটক
বন্দর প্রতিনিধি: বন্দরে পন্যবাহী ট্রাক ও যাত্রীবাহী লেগুনা থেকে চাঁদা উত্তেলনের সময় চাঁদাবাজীর নগদ ১ হাজার ৩’শ টাকাসহ ৬ কিশোর পরিবহন চাঁদাবাজকে আটক করতে সক্ষম হয়েছে র‌্যাব-১১ সিপিএসসি আদমজীনগর। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় বন্দর উপজেলার ঢাকা ট্র চট্রগ্রাম মহাসড়কের মদনপুরস্থ রাফি পেট্রোলপাম্পের সামনে থেকে চাঁদা আদায়ের সময় ওই কিশোর চাঁদাবাজদের হাতেনাতে আটক করা হয়। আটককৃত চাঁদাবাজরা হলো বন্দর কুমারপাড়া এলাকার মোতালেব মিয়ার বাড়ী ভাড়াটিয়া ওই এলাকার সিরাজুল ইসলামের ছেলে হৃদয় হোসেন (১৭) বন্দর কাঠপট্রি এলাকার শাহজামাল মিয়ার ভাড়াটিয়া শামীম মিয়ার ছেলে ফাহিম (১৫) বন্দর জামাইপাড়া এলাকার কেটু মিয়ার ভাড়াটিয়া জাকির হোসেনের ছেলে মেরাজ হোসেন (১৫) বন্দর রাজবাড়ী মিন্টু মিয়ার ভাড়াটিয়া খোরশেদ গাজী মিয়ার ছেলে সোহাগ গাজী (১৬) বন্দর সেলসারদী এলাকার আকাশ মিযার ছেলে শরিফ (১৪) ও বন্দর কুমারপাড়া এলাকার লিটন প্রধানের ছেলে আকাশ প্রধান (১৪)। এ ব্যাপারে র‌্যাব-১১ ডিএডি পুলিশ পরিদর্শক কামাল হোসেন মোল্লা বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে বন্দর থানায় চাঁদাবাজী মামলা দায়ের করেন। যার মামলা নং- ২২(৩)২১ তাং- ২৩-৪-২১ইং। ধারা- ৩৮৫/৩৮৬/৩৪ পেনাল কোড ১৮৬০। র‌্যাব-১১ রাতেই আটককৃত চাঁদাবাজদের বন্দর থানায় সোর্পদ করে মামলা দায়েরে করলে পুলিশ আটককৃতদের শনিবার দুপুরে যথাযথ নিয়মে আদালতে প্রেরণ করেছে । জানা গেছে, র‌্যাব-১১ সিপিএসসি আদমজীনগরের ডিএডি পুলিশ পরিদর্শক কামাল হোসেন মোল্লাসহ সঙ্গীয় র্ফোস সোনারগাঁ থানাধীন কাঁচপুর এলাকায় টহল ডিউটি করাকালে বন্দরের মদনপুর এলাকায় একটি সংগবদ্ধ চাঁদাবাজ গ্রুপ বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায় করছে বলে খবর পায়। গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত র‌্যাব-১১ একটি টিম বন্দর উপজেলার ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের মদনপুরস্থ রাফি পেট্রোল পাম্পের সামনে থেকে চাঁদা আদায়ের সময় চাঁদাবাজী টাকাসহ উল্লেখিত কিশোর ৬ চাঁদাবাজদের হাতে নাতে আটক করতে সক্ষম হয়। এ ব্যাপারে মামলার বাদী র‌্যাব-১১ ডিএডি পুলিশ পরিদর্শক কামাল হোসেন মোল্লা গনমাধ্যমকে জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের বিভিন্নস্থানে পন্যবাহী ট্রাক ও লেগুনার চালক এবং হেলপারদের নানা ভাবে ভয় দেখিয়ে চাঁদা আদায় করে আসছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।