২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | সকাল ৭:৩৯ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বন্দরে কবরস্থানের গাছ কাটা ও এলাকার আধিপাত্য বিস্তার কে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ। নারী সহ ১০জন আহত। ভাংচুর ও লুটপাট

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ২৪ এপ্রিল, ২০২১ | আপডেট: শনিবার, ২৪ এপ্রিল, ২০২১

বন্দরে কবরস্থানের গাছ কাটা এলাকার আধিপাত্য বিস্তার কে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষনারী সহ ১০জন আহতভাংচুর ও লুটপাট

 

নারায়নগঞ্জ বন্দরের মুসাপুর ইউনিয়নের নয়াগাও এলাকায় মসজিদ কমিটির সভাপতি পদ ও কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে মুসাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুরের সাথে একই এলাকার প্রভাবশালী জাতীয় পাটির নেতা সাখাওয়াতের বাহিনীদের মধ্যে গত শুক্রবার রাতে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় নারীসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে। এলাকার কয়েকটি বাড়ি ভাংচুরওে হয়েছে। সরজমিনে গিয়ে এলাকার বিভিন্ন মানুষের সাথে আলাপ কালে জানা যায় , স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মজিবুরের ভাই রিয়াজুল দীর্ঘ দিন যাবত নয়াগাও মসজিদের সভাপতির দায়িত্ব পালন করে আসছে। দায়িত্ব পালন কালে রিয়াজুল কারো সাথে কোন রকম আলোচনা না করে কবরস্থানের গাছ কেটে বিক্রি করে দেয়। এনিয়ে অনেক দিন যাবত নয়াগাও এলাকায় মতপার্থক্য দেখা দেয়, গত ২৩/০৪/২১ শুক্রবার মসজিদের ভিতর এ নিয়ে দুপক্ষের মাঝে সংঘর্ষ বেধে যায়। সুত্রে মতে, রিয়াজুল বাহিনী অতর্কিত হামলা করে সাখাওয়াত এর ছেলে শাওন কে সহ আরো ৫/৬ জনকে মারাত্মক ভাবে জখম করে। অপর দিকে তারাবি নামাজ চলাকালিন সাখাওয়াত বাহিনী এলাকার বিভিন্ন নিরীহ মানুষদের ঘর বাড়িতে হামলা করে। ঘটনাস্থলে বন্দর উপজেলার ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু ও বন্দর থানার ইনচার্জ দীপক চন্দ্র সাহা খবর পেয়ে দ্রুত উপস্থিত হন। সংঘর্ষের ঘটনায় আহতরা হলো, সাখাওয়াত, আনোয়ার, দেলোয়ার, আব্দুর রহিম, বশির, শান্ত, মরিয়ম, নাসরিন। এই ঘটনায় সিরাজুল এখনও নিখুজ রয়েছে বলে রিয়াজুল বাহিনী দাবি করছে,। পক্ষান্তরে সাখাওয়াত বাহিনী বিষয়টি বানোয়াট বলে দাবি করছে। এলাকায় থমথমে ভাব বিরাজ করছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।।