২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | রাত ১:২৭ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

হেফাজত কোনোভাবেই ছাড় পাবে না : মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ১৭ এপ্রিল, ২০২১ | আপডেট: শনিবার, ১৭ এপ্রিল, ২০২১

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম. মোজাম্মেল হক বলেছেন, ১৯৭১ সালে পাকিস্তানিরা যা করেছে, হেফাজত ইসলাম সেই অনুকরণেই ২৬ থেকে ২৮ মার্চ তাণ্ডব চালিয়েছে। আইনানুগভাবে হেফাজতকে বিচারের সম্মুখীন হতে হবে। এ থেকে তারা কোনোভাবেই ছাড় পাবে না। শনিবার (১৭ এপ্রিল) ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। এসময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ উপস্থিত ছিলেন।

এ সময় মন্ত্রী বলেন, হেফাজত আমাদের জাতীয় সংগীত মানে না, জাতীয় সংগীত গায় না, জাতীয় পতাকা উড়ায় না। তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না। আমরা বহু রক্ত দিয়ে জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। তাই এই অবস্থা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, তারা আমাদের সরকারী অফিস-আদালত গুড়িয়ে ধ্বংস করে দিয়েছে। এসিল্যান্ড অফিসের সব দলিলপত্র পুড়িয়ে দিয়েছে। ওস্তাদ আলাউদ্দিন খাঁর বাড়ি ধ্বংস করে দিয়েছে। তারা রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে মুক্তিযুদ্ধের এবং সাংস্কৃতিক চেতনায় আঘাত হেনেছে। এর আইনানুগ বিচার নিশ্চিত করা হবে।