২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | রাত ১:১৫ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

সপরিবার নিজেকে শেষ করার হুমকি : কাদের মির্জা

ncitynews24.com
প্রকাশিত: শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১ | আপডেট: শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১

সপরিবার নিজেকে শেষ করার হুমকি : কাদের মির্জা
নোয়াখালীর বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জা এবার বিষপানে সপরিবারে আত্মহত্যার হুমকি দিয়েছেন। আজ শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে এই হুমকি সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জা।
সম্প্রতি বেশ কিছু ঘটনার জেরে আলোচনায় আসা কাদের মির্জা তার ৫০ মিনিটের লাইভে বলেন, আমি শেষবারের মতো বলছি, কোম্পানীগঞ্জে যে সব ঘটনা ঘটেছে, তা তদন্তের জন্য ঢাকা থেকে বিচার বিভাগীয় কমিটি করে দেন। নোয়াখালী থেকে তদন্ত করা হলে তা একরাম-নিজামের কাছে বিক্রি হয়ে হবে। তাই ডিজিএফআই ও এনএসআইয়ের চৌকস কর্মকর্তাদের দিয়ে তদন্ত করেন।
সেই তদন্তে যদি আমি, আমার ভাই শাহাদাৎ ও ছেলে তাশিক এবং আমার অনুসারীরা অন্যায়কারী প্রমাণ হয়, তাহলে কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য আমরা। কারণ আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, বলেন কাদের মির্জা।
তিনি বলেন, কিন্তু আর কোনো অত্যাচার আর সইতে পারব না, পুরো পরিবারকে হয়তো বা বিষ খেয়ে জীবন দিতে হবে। এটা ছাড়া বিকল্প পথ নেই।
কাদের মির্জা বলেন, আগে বলেছিলাম, আল্লাহর দিকে তাকানো ছাড়া উপায় নাই। আর এখন বলতে হচ্ছে, বিষ খেয়ে জীবন দেওয়া ছাড়া উপায় নাই। বিষ খেয়ে বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে বুকের ওপর লিখে রাখব ‘সে কথা’; তা এখন বলব না।
উল্লেখ্য, আবদুল কাদের মির্জার ফেসবুক আইডি থেকে গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে একটি স্ট্যাটাস দেওয়া হয়। এতে বলা হয়, ‘শুক্রবার জুমার নামাজের সময় বায়তুল মোকাররম মসজিদ বোমা মেরে উড়িয়ে দিলে দেশে দুর্নীতিবাজের সংখ্যা কমে যাবে’।
এ নিয়ে ওই দিন স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল হয়। এ সময় সংঘর্ষে মির্জা কাদেরের অনুসারীসহ ১০ জন আহত হয়।