২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | রাত ১:০৪ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

করোনায় আক্রান্ত শতাধিক সংসদ সদস্য

ncitynews24.com
প্রকাশিত: শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১ | আপডেট: শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন শতাধিক সংসদ সদস্য। অপরদিকে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন চারজন সাংসদ।

সংসদ সচিবালয়ের মেডিকেল সেন্টার এবং বিভিন্ন গণমাধ্যমের তথ্য মতে, এ পর্যন্ত দেশের প্রায় ১১১ জন সংসদ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন সংসদ সদস্যের কোনো উপসর্গ ছিল না। এ ছাড়া টাঙ্গাইল-২ আসনের এমপি ছোট মনির ও সিরাজগঞ্জ-১ আসনের তানভীর শাকিল জয় দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বশেষ গত বুধবার (১৪ এপ্রিল) কুমিল্লা-৫ আসনের এমপি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু মারা যান। এর আগে করোনায় আক্রান্ত হয়ে মারা যান সিরাজগঞ্জ-১ আসনের এমপি সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, নওগাঁ-৬ আসনের ইসরাফিল আলম ও সিলেট-৩ আসনের মাহমুদ উস সামাদ চৌধুরী।

করোনাভাইরাস প্রতিরোধে দেশে গত ২৭ জানুয়ারি করোনাভাইরাসের প্রথম ডোজ দেয়া শুরু হয়। টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে গত ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী গণ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গত ৮ এপ্রিল সারাদেশে করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়েছে।

প্রসঙ্গত, দেশে গত বছরের ৮ মার্চ করোনাভাইরাস শনাক্ত হয়। তার ঠিক ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর খবর আসে। এখন পর্যন্ত মারা গেছেন ১০ হাজার ১৮২ জন। শনাক্ত হয়েছেন সাত লাখ ১১ হাজার ৭৭৯ জন।

সংগ্রহ-এবিনিউজ