২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | রাত ১:৫২ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

রাজধানীতে প্রবেশ ও বের হওয়ার সব পথে পুলিশের কঠোর নজরদারি

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ১৪ এপ্রিল, ২০২১ | আপডেট: বুধবার, ১৪ এপ্রিল, ২০২১

কঠোর বিধিনিষেধে রাজধানীতে প্রবেশ ও বের হওয়ার সব পথে ছিলো পুলিশের কঠোর নজরদারি। জরুরি প্রয়োজন ছাড়া কাউকেই ঢাকায় ঢুকতে বা বেরোতে দেয়া হচ্ছে না। তারপরও নানা অজুহাতে ঢাকা প্রবেশের চেষ্টা করেন অনেকে। কঠোর বিধিনিষেধের প্রথম দিনে ঢাকায় প্রবেশ ও বাইরে যেতে পড়তে হয়েছে পুলিশের বাঁধার মুখে।

সকাল থেকেই গাবতলী এলাকার পুলিশ চেকপোস্টে তল্লাশি করা হয়। অকারণে কেউ ঢাকায় প্রবেশ করতে চাইলে ফিরিয়ে দেয়া হয় তাদের। তবে, জরুরি সেবা ও বিশেষ প্রয়োজনে যারা মুভমেন্ট পাস দেখাচ্ছেন তাদের বাঁধা দেয়া হয়নি। তবুও নানা অজুহাতে ঢাকায় প্রবেশের চেষ্টা অনেকের।

একইভাবে ঢাকাও ছাড়ছেন কেউ কেউ। তবে, সংখ্যায় খুবই কম। আটকে পড়া শ্রমিক কিংবা চিকিৎসা নিতে আসা অনেকে ঢাকা ছেড়েছেন। যানবাহন না থাকায় কেউ কেউ অটোরিকশা কিংবা হেঁটেই রওনা হয়েছেন।

একই অবস্থা ছিলো যাত্রাবাড়ী, কেরানিগঞ্জ ও আবদুল্লাপুর এলাকায়ও। এসব স্থানেও ঢাকা প্রবেশে ও বাইরে যেতে পড়তে হয়েছে পুলিশের বাঁধার মুখে। তারা বলছে, যৌক্তিক উত্তর না দিলে ব্যবস্থা নিচ্ছেন তারা। দেয়া হচ্ছে মামলাও। প্রয়োজন না হলে ঘরের বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।