২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ১:১৮ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু আর নেই

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ১৪ এপ্রিল, ২০২১ | আপডেট: বুধবার, ১৪ এপ্রিল, ২০২১

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু। তিনি ছিলেন রণাঙ্গনের একজন বীর মুক্তিযোদ্ধা। বর্তমান সংসদ সদস্যসহ তিনি মোট পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। শেখ হাসিনার নেতৃত্বে প্রথম সরকারে তিনি আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেন। রাজনীতির পাশাপাশি দেশের আইন অঙ্গনে ছিল তার সমান বিচরণ। ৭১ বছর বয়সে জীবন প্রদীপ নিভে গেলো রণাঙ্গণের একজন বীর মুক্তিযোদ্ধার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের। বুধবার (১৪ এপ্রিল) বিকাল ৪:৪৫ মিনিটে, রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল মতিন খসরু।

এর আগে, অবস্থার অবনতি হলে মঙ্গলবার (১৩ এপ্রিল) তাকে সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচ এর লাইফ সাপোর্টে নেয়া হয়। গত ১৬ মার্চ তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। ওই দিনই তাকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়। ১ এপ্রিল মতিন খসরুর করোনার নেগেটিভ আসে। পরে তাকে আইসিইউ থেকে কেবিনে নেয়া হয়। পরে আবার শারীরিক অবস্থার অবনতি হলে আবার তাকে আইসিইউতে নেয়া হয়। আবদুল মতিন খসরু ১৯৫০ সালের ১২ ফেব্রুয়ারি কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জন্মগ্রহন করেন। ব্যক্তি জীবনে তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। কুমিল্লার বুড়িচং থানার মুক্তিযোদ্ধাকালীন কমান্ডার ছিলেন মতিন খসরু।  ১৯৭৮ সালে কুমিল্লা জজকোর্টে আইনি পেশার জীবন শুরু করেন এই মুক্তিযোদ্ধা। ১৯৮২ সাল থেকে হাইকোর্ট বিভাগে আইন পেশা শুরু করেন। রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেন ছাত্রলীগ দিয়ে। এরপর যুবলীগ ও আওয়ামী লীগের নেতৃত্বে দেন কুমিল্লার এই সন্তান। বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন দীর্ঘদিন। ১৯৯১, ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে জয়ী হন তিনি। শেখ হাসিনার নেতৃত্বাধীন প্রথম সরকারের আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেন আবদুল মতিন খসরু। আইনমন্ত্রী থাকাকালীন মানবতা বিরোধী কালো আইন ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পথ উন্মুক্ত করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখেন। ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সারা দেশে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীর মামলায় হাইকোর্টে বিনা পারিশ্রমিকে আইন সহায়তা দেন তিনি। ২০০৯ সাল থেকে টানা আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন মতিন খসরু। ২০১৭ সালে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য হন বর্ষীয়ান এই রাজনীতিবিদ। গত ১৩ই মার্চ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি সভাপতি নির্বাচিত হন আবদুল মতিন খসরু।