২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:১৮ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জে সহিংসতার ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১ | আপডেট: মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১

হেফাজতে ইসলামের হরতাল কর্মসূচিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সহিংসতার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় প্রকৌশলী আবদুল্লাহ আল বাকি (৭১) নামে জামায়াতের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১২ এপ্রিল) দিনগত রাতে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার নয়াআটি এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আবদুল্লাহ আল বাকি জামায়াতে ইসলামের সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সাবেক সভাপতি ও জেলা কমিটির বর্তমান সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন বলে পুলিশ জানিয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সময় নিউজকে জানান, হেফাজতের হরতালে সহিংসতার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় আবদুল্লাহ আল বাকিকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ ব্যাপারে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান সময় নিউজকে জানান, গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতাল কর্মসূচিতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতা সৃষ্টির ঘটনায় ৩ হাজার ৫৩৬ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মোট ৮টি মামলা হয়েছে। এর মধ্যে পুলিশ বাদি হয়ে ৫টি, র‌্যাব বাদি হয়ে একটি ও ক্ষতিগ্রস্ত গাড়ির দুই মালিক বাদি হয়ে ২টি মামলা করেছেন। এসব মামলায় এ পর্যন্ত গ্রেফতার হয়েছে মোট ২২ জন।