২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | রাত ১:৩৪ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

খালেদার করোনা পরীক্ষার নমুনা নেওয়া হয়নি

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ১০ এপ্রিল, ২০২১ | আপডেট: শনিবার, ১০ এপ্রিল, ২০২১

করোনা পরীক্ষা করার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নমুনা নেওয়া হয়নি বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও ভাগ্নে ডা. মামুন।

শনিবার (১০ এপ্রিল) বিকেলে গুলশানের বাসভবন ফিরোজায় ল্যাবএইডের টেকনোলজিস্ট মো. সবুজ ও তিনি খালেদা জিয়ার ডায়াবেটিস পরীক্ষা করেছেন বলে জানান।

ডা. মামুন বলেন, খালেদা জিয়ার করোনা পরীক্ষা করা হচ্ছে—এমন সংবাদ কে ছড়িয়েছে জানি না। এজন্য অনেকেই আমাকে ফোন করছেন। আসলে বিষয়টি সঠিক নয়।

ডা. মামুন বলেন, আমি প্রায় প্রতিদিনই চেকআপের জন্য তার (খালেদা জিয়া) বাসায় যাই। আজও গিয়েছিলাম। আমি যখন যাই তখন আমার সঙ্গে টেকনোলজিস্ট সবুজও যান। আমরা ডায়াবেটিস ও অন্যান্য বিষয়গুলো নিয়মিত চেকআপ করি। তবে করোনা পরীক্ষার জন্য তার কোনো নমুনা নেওয়া হয়নি।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় কারাগারে যান খালেদা জিয়া। দুই বছরের বেশি সময় কারাগারে থাকার পর করোনা মহামারির শুরুর দিকে গত বছর ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে ৬ মাসের জামিনে মুক্তি পান তিনি। পরে তিন দফায় মুক্তির মেয়াদ বৃদ্ধি করা হয়। বর্তমানে খালেদা জিয়া গুলশানের বাসভবন ফিরোজায় চিকিৎসাধীন রয়েছেন। খালেদা জিয়ার সঙ্গে শুধুমাত্র তার পরিবারের সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক ছাড়া অন্য কেউ দেখা করতে পারেন না। খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, বিষয়টি আমার জানা নেই। এটা তার চিকিৎসক দলের সদস্যরা বলতে পারবেন।