২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | রাত ৩:০০ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

সবাইকে কঠোরভাবে লকডাউন মেনে চলতে হবে : প্রধানমন্ত্রী

ncitynews24.com
প্রকাশিত: রবিবার, ৪ এপ্রিল, ২০২১ | আপডেট: রবিবার, ৪ এপ্রিল, ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সব কিছু আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। আমরা প্রথম এক সপ্তাহের জন্য ব্যবস্থা নিয়েছি। এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছি। দেশে করোনা পরিস্থিতি মোকাবিলায় সবাইকে কঠোরভাবে লকডাউন মেনে চলতে হবে। আজ রবিবার (৪ এপ্রিল) জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, মানুষের জীবন সবার আগে। তাই করোনা মোকাবিলায় সরকারি নির্দেশনা মেনে চলার জন্য আহ্বান জানাচ্ছি। জীবন আর জীবিকার সমন্বয়ে এই করোনাকালেও অর্থনীতির চাকা সচল রেখেছে সরকার। তবে সবার আগে গুরুত্ব পাবে জীবন, তাই স্বাস্থ্যবিধি সবাইকেই মেনে চলতে হবে। তিনি বলেন, করোনা পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশে অর্থনৈতিক মন্দাভাব দেখা দিলেও আমরা অর্থনীতির গতি সচল রাখতে সক্ষম হয়েছি। প্রবৃদ্ধি অর্জনেও অন্যান্য দেশ বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে আমরা আগে আছি। কিন্তু আমাদের সেটা ধরে রাখতে হবে। শেখ হাসিনা বলেন, করোনা নিয়ন্ত্রণের জন্য অনেকগুলো নির্দেশনা দিয়ে দিয়েছি। সেই নির্দেশনা যাতে মানুষ যথাযথভাবে পালন করে সেদিকে সবাইকে দৃষ্টি দিতে হবে। প্রধানমন্ত্রী বলেন, আমরা চিকিৎসার ব্যবস্থা করেছি। আমরা টিকার দ্বিতীয় ডোজ শুরু করব। আরও টিকা আনা হবে। টিকা আনার ব্যবস্থা করব। তিনি বলেন, লকডাউনের সময় শপিংমলে ক্রেতারা ভিড় করতে পারবেন না, কিন্তু অনলাইনে বা ফোনে অর্ডার নিয়ে লোক মারফত ক্রেতাকে পণ্য পৌঁছে দেয়ার সুযোগ দেয়া হবে। এর আগে এ দিন করোনা ভাইরাসজনিত রোগের সংক্রমণ বাড়ায় দ্বিতীয় দফায় সারাদেশে লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। লকডাউনে গণপরিবহন- বাস, ট্রেন, লঞ্চ, প্লেন চলাচল বন্ধ থাকবে। সরকারি-বেসরকারি অফিস-আদালত এবং দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে। আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে রবিবার (১১ এপ্রিল) পর্যন্ত লকডাউন দিয়ে রবিবার (৪ এপ্রিল) এ প্রজ্ঞাপন জারি করা হয়। গতকাল শনিবার (৩ এপ্রিল) দেশে করোনায় আক্রান্ত হয়ে ৫৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৯ হাজার ২১৩ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৫ হাজার ৬৮৩ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৩০ হাজার ২৭৭ জনে। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়। গত বছরের ২৬ মার্চ থেকে শুরু করে ৬৬ দিনের লকডাউন ছিল সারাদেশে। এ সময়ে জরুরি ছাড়া সব যানবাহন বন্ধ ছিল।