২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | সকাল ৯:৩১ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বন্দরে স্কুলছাত্র আরাফাত হত্যাকারীর ফাঁসির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ৩ এপ্রিল, ২০২১ | আপডেট: শনিবার, ৩ এপ্রিল, ২০২১

বন্দরে স্কুলছাত্র আরাফাত হত্যাকারীর ফাঁসির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

বন্দর(নারায়ণগঞ্জ) প্রতিনিধি

বন্দরে স্কুলছাত্র আরাফাত রহমানের হত্যাকারীর ফাঁসি ও হত্যাকারীর পরিবারের দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন গ্রামবাসী। শনিবার দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে ব্যবসায়ী সংগঠনের নেতা, সাংবাদিকসহ ৫ শতাধিক নারী-পূরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য দেন লাউসার কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক আতাউর রহমান, ব্যবসায়ী আবুল কালাম, এবায়েদউল্লাহ, আব্দুল বাছেদ, মদনপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, যুবলীগ নেতা পিয়ার আলী, মুসলিম, শুক্কুর আলী, যুবলীগ নেতা ছগির আহম্মেদ, যুবলীগ নেতা আরিফ ও সুজন প্রমুখ।

এলাকাবাসী জানান, গত বছরের ১৫ ডিসেম্বর রাতে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সাবেক সদস্য লাউসার গ্রামের রফিকুল ইসলাম মনা মেম্বারের ছোট ছেলে স্কুলছাত্র আরাফাত রহমানকে একই গ্রামের ইসলাম মিয়ার ছেলে রিপন অপরহণ করে নিয়ে ইট দিয়ে মাথা থেঁতলে হত্যা করে পাশ্ববর্তী পুকুরে লাশ ফেলে দেয়। হত্যাকান্ডের দুই দিন পর ১৭ ডিসেম্বর সকালে পুকুর থেকে ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ ।এ হত্যাকান্ডের ঘটনায় নিহত শিশু আরাফাতের মা রিনজু আক্তার বাদি হয়ে রিপনকে আসামি বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে রিপন আদালতে আতœসর্পন করে।

রিপনকে পরকীয়ায় বাধা দেয়া ও এলাকায় একটি চুরির ঘটনায় বিচার সালিশে স্বাক্ষী দেয়ায় মনা মেম্বারের প্রতি ক্ষিপ্ত হয়ে তার ছেলে আরাফাতকে তুলে নিয়ে হত্যা করে বলে এলাকাবাসী জানান।