২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | রাত ১২:৪৭ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

টাকার চিন্তা করলে আরও অনেক কিছুই করতে পারতাম: নায়িকা মিতু

ncitynews24.com
প্রকাশিত: রবিবার, ২৮ মার্চ, ২০২১ | আপডেট: রবিবার, ২৮ মার্চ, ২০২১

ঢাকাই সিনেমার নবাগত চিত্রনায়িকা জাহারা মিতু। উপস্থাপনা দিয়ে পরিচিতি পেয়েছেন। তারপর ছোটপর্দায় করেছেন একাধিক কাজ। নায়িকা হিসেবে প্রথমেই শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন মিতু। বদিউল আলম খোকন পরিচালিত ‘আগুন’ সিনেমায় জুটিবদ্ধ হয়েছেন তারা। সিনেমার কিছু অংশের কাজ এখনো বাকি। তারপর কলকাতার দেবের বিপরীতে ‘কমান্ডো’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। এ সিনেমারও কিছু অংশের কাজ বাকি রয়ে গেছে। মূলত ভিসা জটিলতা আর পশ্চিমবঙ্গে নির্বাচনের কারণে বাংলাদেশে আসতে পারছেন না দেব। সিনেমার বাকি অংশের কাজ বাংলাদেশেই হওয়ার কথা।

এদিকে শোনা যাচ্ছে ‘যন্ত্রণা’ শিরোনামের একটি সিনেমায় অভিনয় করবেন সাবেক এ মিস ওয়ার্ল্ড বাংলাদেশ। তবে খবরটি সঠিক নয় বলে দেশীয় একটি গণমাধ্যমকে জানিয়েছেন মিতু। তার ভাষায়, ‘আমার সঙ্গে আলোচনা হয়েছে। গল্প মনঃপুত না হওয়াতে কথা আর আগাইনি। গত বেশ কিছুদিনে ১০টি ছবিতে অভিনয়ের প্রস্তাব এসেছে। ওসব ছবিও আমার করাটা ঠিক হবে বলে মনে হয়নি।’ সাক্ষাৎকারে মিতু আরও বলেন, ‘চাইলে অনেক কাজ করতে পারি। এই মুহূর্তে আমি যে পর্যায়ে আছি, সেই পর্যায়েরই কাজ করব। হোক না আমার কাজ কম। আমি কিন্তু টাকার জন্য এ জগতে আসিনি। টাকার চিন্তা করলে আরও অনেক কিছুই করতে পারতাম। সম্মান ও মানুষের ভালোবাসা পেতে আমি এই অঙ্গনে কাজ করতে এসেছি।’ এর আগে সময় সংবাদকে দেওয়া এক সাক্ষাৎকারে মিতু বলেছিলেন, ‘উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়ার সময় প্রথম প্রেম জীবনে এসেছিল। আমরা খুব ওপেন রিলেশনশিপে ছিলাম। আমার ভালো লেগেছিল, আম্মুকে বলেছিলাম। আম্মু বলেছিল, তুমি দেখ যদি ভালো লাগে তাহলে আমরা কথা বলব। সাত বছর সম্পর্ক ছিল, তারপর ব্রেকআপ হয়ে গেছে। এখন আমি পুরো ফ্যামিলি ওরিয়েন্টেড, আর সম্পর্কে জড়াতে চাই না।’