২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | সকাল ৯:২৭ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

রাজপথে হরতাল বিরোধী মিছিলে কাউন্সিলর দুলালের 

ncitynews24.com
প্রকাশিত: রবিবার, ২৮ মার্চ, ২০২১ | আপডেট: রবিবার, ২৮ মার্চ, ২০২১

রাজপথে হরতাল বিরোধী মিছিলে কাউন্সিলর দুলালের
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৩নং ওয়ার্ড কাউন্সিলর তথা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধানের উদ্যোগে হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে জনগনের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে বিক্ষোভ মিছিল, অবস্থান ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৮মার্চ সকাল ১১টায় নাসিক ২৩নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষীণ করে নবীগঞ্জ কবিলের মোড় এসে পথ সভায় মিলিত হয়। এছাড়াও সার্বক্ষণিক প্রস্তুতি হিসেবে তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে।
এ সময় পথ সভায় ২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মৃধা,মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান কমল,২৩নং ওয়ার্ড আ’লীগ নেতা শাহনেওয়াজ রাহাত,মহানগর ছাত্রলীগ নেতা অনিক তালুকদার অপু প্রমূখ।
বক্তারা বলেন,বাংলাদেশের স্বাধিনতা যাদের সহ্য হচ্ছে না তারাই দেশের আনন্দঘন দিনে অশান্তি করছে।
উগ্রবাদী -মৌলবাদী গোষ্ঠী দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরী করতে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত আছে। তারা ভারতের প্রধানমন্ত্রী নরেদ্রমোদী যাতে বাংলাদেশে না আসতে পারে সেজন্য দেশের বিভিন্ন স্থানে অরাজকতা সৃষ্টি করেছে। আজও তারা হরতাল-বিক্ষোভের নামে জনগণের জান মালের ক্ষতি করছে।চালাচ্ছে ধ্বংস-যজ্ঞ । আমরা এই বিতর্কীত হরতালের নামে অরাজকতা কখোনোই মেনে নিব না। যতদিন বঙ্গবন্ধুর সৈনিকরা বেঁচে আছে ততদিন এই উগ্রবাদী মৌলবাদীদের ষড়যন্ত্র রুখে দিতে সদা প্রস্তুত রয়েছি। আমরা বঙ্গবন্ধুর সৈনিক। নারায়গঞ্জের গন মানুষের নেতা একেএম শামীম ওসমানের নেতৃত্বে জনগনের নিরাপত্তা দিতে মাঠে আছি।