২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | সকাল ৯:২৭ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

অপরিকল্পিত ভাবে মাটি কেটে ইটভাটায় বন্দরে কোটি টাকা ব্যয়ে সড়ক ধসে পড়েছে

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ২৪ মার্চ, ২০২১ | আপডেট: বুধবার, ২৪ মার্চ, ২০২১

অপরিকল্পিত ভাবে মাটি কেটে ইটভাটায়
বন্দরে কোটি টাকা ব্যয়ে সড়ক ধসে পড়েছে
বন্দরে ইটভাটার মালিক অপরিকল্পিত ভাবে কৃষি জমির মাটি কেটে নেওয়ায় কোটি টাকা ব্যয়ে নির্মিত ১০ গ্রামবাসী চলাচলের সড়ক ধসে পড়েছে। মঙ্গলবার রাতে কামতাল-মালিভিটা মাদরাসা এলাকায় রাস্তা ধসের এ ঘটনা ঘটে। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খন্দকার হাতেম নিজ ইটভাটার জন্য গ্রামীণ উন্নয়ন অবকাঠামো সরকারি রাস্তা সংলগ্ন কৃষি জমি ২শ ফুট গভীর করে মাটি কেটে নেওয়া ও সড়কের উপর দিয়ে মাটি ভর্তি ট্রাক চলাচলে সড়ক ধসে পড়ে বলে গ্রামবাসীর অভিযোগ। সরকারি অর্থায়নে সড়ক ধসে পড়ে এ খবর পেয়ে বুধবার সকালে উপজেলা সহকারি কমিশনার ভূমি আসমা সুলতানা নাসরিন ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় অভিযুক্ত যুবলীগ নেতাকে ৩ দিনের সড়ক মেরামত করতে নির্দেশ দেন।

গ্রামবাসী জানান, উপজেলার ধামগড় ইউপির কামতাল, আড্ডা, শ্যামপুর, রায়েরবাগ, মালিভিটা, দশদোনাসহ ১০ গ্রামবাসী চলাচলের জন্য কামতাল মালিভিটা দাখিল মাদরাসা থেকে জাঙ্গালের বিলের উপর দিয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সুন্দরবন পেট্রল পাম্প পর্যন্ত কোটি টাকা ব্যয়ে সড়কটি নির্মাণ করে দিয়েছেন নারায়ণগঞ্জ- ৫ আসনের এমপি সেলিম ওমান। নবনির্মিত সড়কের পাশে গড়ে তোলেন বন্দর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খন্দকার হাতেম মালিকাধিন এমবিএম নামে ইটভাটা। এই ভাটার ইট তৈরির জন্য সড়ক সংলগ্ন আশপাশের কৃষি জমির মাটি কেটে নেওয়া হচ্ছিল। সড়ক সংলগ্ন কৃষি জমি ২শ ফুট নিচ থেকে মাটি উত্তোলনে গভীর গর্তে পরিনত হয়। এরপর এই সড়কের উপর দিয়ে প্রতিদিন শতাধিক মাটি ভর্তি ট্রাক চলাচল করছে। মঙ্গলবার সন্ধ্যার পর মাটি কেটে শ্রমিকরা চলে যাওয়ার পর পাশ^বর্তী জমিসহ প্রায় ৫শ ফুট সড়ক গভীর গর্তে ধসে পড়ে।

ধামগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুম আহম্মেদ জানান, অপরিকল্পি ভাবে জমির মাটি নেওয়ায় গভীর গর্তে পরিনত হওয়ায় নব নির্মিত সড়ক ধসে পড়েছে। এটা অত্যন্ত দুঃখজনক । ইউএনও স্যার এসিল্যান্ড স্যারকে ঘটনাস্থলে পাঠিয়েছেন। আগামী ৩ দিনের মধ্যে সড়ক মেরামত করে দিতে তাগিত দেন।

বন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শুক্লা সরকার বলেন, ঘটনাস্থলে এসিল্যান্ডকে পাঠানো হয়েছে। তিনি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রনের নিদের্শ দেয়া হয়েছে। সরকারি রাস্তা নিজ স্বার্থের জন্য কেউ অপব্যবহার করলে অবশ্যই জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।